Weather: জেলায় বৃষ্টি, কলকাতায় তিতিবিরক্তির গরম

তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী দুদিন কলকাতার তাপমাত্রা বাড়বে। এছাড়াও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম এই দুদিন। এর ফলে গরম ও অস্বস্তও বাড়বে বলেই মনে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তীব্র গরমে নাজেহাল অবস্থা সকলের। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী দুদিন কলকাতার তাপমাত্রা বাড়বে। এছাড়াও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম এই দুদিন। এর ফলে গরম ও অস্বস্তও বাড়বে বলেই মনে করছে হাওয়া অফিস।

আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫।৪ ডিগ্রি।
তবে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ।

   

উত্তরবঙ্গের জেলাগুলোয় আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বধবারও ঝড়-বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।

পশ্চিমের জেলাগুলিতে রবিবার ও সোমবার তাপমাত্রা বাড়তে পারে। তাপপ্রবাহের সম্ভাবনাও আছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google