IPL vs PSL: পিএসএলের তুলনায় আইপিএল অনেক এগিয়ে, বিস্ফোরক মন্তব্য শাহজাদের

ইসলামাবাদ: সম্প্রতি পিএসএল-এর চুক্তি ভেঙে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। এরপর নিয়মভঙ্গের অপরাধে তাঁর উপর দু’বছরের নিষেধাজ্ঞা জারি করে পিসিবি। এই আবহে পিএসএলের গুণমান নিয়ে ...

By Sandipa Nandy

Published:

Follow Us
ahmed-shehzad-ipl-vs-psl-quality-comparison-controversy

ইসলামাবাদ: সম্প্রতি পিএসএল-এর চুক্তি ভেঙে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। এরপর নিয়মভঙ্গের অপরাধে তাঁর উপর দু’বছরের নিষেধাজ্ঞা জারি করে পিসিবি। এই আবহে পিএসএলের গুণমান নিয়ে সরাসরি প্রশ্ন তুলে জ্বল্পনাকে আরও উসকে দেন আহমেদ শাহজাদ।

নিজের ইউটিউব চ্যানেলে এসে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শাহজাদ বলেন, পাকিস্তান সুপার লিগে এখন যেসব বিদেশী ক্রিকেটাররা খেলেন তাদের কারোর এখন আইপিএল-এ খেলার সক্ষমতা বা যোগ্যতা নেই। উদাহরণ হিসেবে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের কথা বলেন তিনি।

   

শাহজাদের মতে, “পিএসএল-এ থাকা বেশিরভাগ খেলোয়াড়ই আইপিএল থেকে অবসর নিয়েছেন, এবং সেখানে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই, যেমন ডেভিড ওয়ার্নার, (স্টিভ) স্মিথ।”

জিম্বাবোয়ের পেসারের মতো যেকোনো খেলোয়াড় সুযোগ পেলে পিএসএল-এর উপর আইপিএল কেই বেছে নেবেন বলে আহমেদ তাঁর বক্তব্যে বোঝাতে চেয়েছেন। তাঁর কথায়, ‘সত্যিটা মেনে নেওয়া উচিত। যাদের সামনে অপশন থাকে, তারা আইপিএলেই যেতে চাইবে।’

পাকিস্তানের প্রাক্তন এই তারকা অবশ্য মুজারাবানির চুক্তিভঙ্গ করে আইপিএলে খেলতে যাওয়াকে সমর্থন করেননি। তাঁর মতে, নিয়ম ভাঙলে শাস্তি পেতেই হবে। কিন্তু সেটাকেই ইস্যু বানানো ঠিক নয়। খেলোয়াড়রা যাতে খুশি মনে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় তার পরিবেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই তৈরি করতে হবে।

এসবের মধ্যে দিয়ে তিনি একটাই বার্তা দিয়েছেন, পাকিস্তান সুপার লিগের গুণমান বৃদ্ধির প্রয়োজন রয়েছে। পিএসএল-এর মাত্রা এমনভাবে বৃদ্ধি করতে হবে যাতে দর্শক থাকে খেলোয়াড় সকলে এই টুর্নামেন্টের প্রতি আকৃষ্ট হয়।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google