দেবনাথের পর এবার ইস্টবেঙ্গলের মহিতোষের দিকে নজর ATK Mohun Bagan ক্লাবের

ইতিমধ্যে ডার্বি শুরু’র আগেই ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সদ‍্য ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে নজরকাড়া ফুটবল খেলা ইস্টবেঙ্গলের গোলকিপার দেবনাথ মন্ডল’কে দলে তুলে নিয়ে। প্রস্তুতি ...

By Rana Das

Published:

Follow Us
Mahitosh Singh Roy

ইতিমধ্যে ডার্বি শুরু’র আগেই ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সদ‍্য ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে নজরকাড়া ফুটবল খেলা ইস্টবেঙ্গলের গোলকিপার দেবনাথ মন্ডল’কে দলে তুলে নিয়ে।

প্রস্তুতি ম‍্যাচ খেলার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তাকে দলে তুলে নিয়েছিলো সবুজ মেরুন। পরে জানা যায় সংশ্লিষ্ট ফুটবলার’কে ট্রায়াল দিতে ডাকলেও তার সাথে কোনও রকমের চুক্তি’ই করে নি লাল হলুদ ব্রিগেড।

   

এরপর এই এক’ই ম‍্যাচে লাল হলুদের হয়ে কার্যকর ফুটবল খেলা মহিতোষ সিংহ রায়ের দিকেও নজর আছে সবুজ মেরূন শিবিরের, এমনটাই জানা যাচ্ছিলো।একজন প্রতিশ্রুতিমান গোলকিপার’কে আগেই হারিয়েছে,ফের বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে ভালো পারফরম্যান্স দেওয়া এক ফুটবলার’কে হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী’দের কাছে,সেই আশঙ্কায় রাতের ঘুম উড়েছিল লাল হলুদ সমর্থক’দের।

তবে তাদের এখনই আশঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।দেবনাথ’কে মোহনবাগানের দ্রুত নেওয়ার তৎপরতা দেখে নড়েচড়ে বসেছে ইস্টবেঙ্গল শিবির।তার সাথে খুব শীঘ্রই চুক্তি সেরে ফেলবে ক্লাব, এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ তাকে নিতে চাইলেও এখন ভীষণ সতর্ক লাল হলুদ শিবির।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google