Home Sports News এএফসি অনূর্ধ্ব-১৭ কাপে ভারতের বড় চ্যালেঞ্জ, শক্তিশালী জাপানের মুখোমুখি

এএফসি অনূর্ধ্ব-১৭ কাপে ভারতের বড় চ্যালেঞ্জ, শক্তিশালী জাপানের মুখোমুখি

afc-u17-womens-asian-cup-india-vs-japan-match-preview-2026

Kolkata, May 5: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬-এ খেলতে নামছে ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ গত আসরের রানার্স-আপ জাপান অনূর্ধ্ব-১৭। ম্যাচটি আজ (৫ মে) ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় চীনের সুঝো তাইহু ফুটবল স্পোর্টস সেন্টারে শুরু হবে।

- Advertisement -

দীর্ঘ ২১ বছর পর এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ এ খেলতে নামছে ভারতীয় দল। সেকারণে বহুবছরের শিরোপা জয়ের খিদে রয়েছে ভারতের তরুণীদের। অন্যদিকে প্রতিপক্ষ জাপান গতবছর ট্রফির অনেক কাছে গিয়েও ফিরে এসেছে। তাই এবার তাদের পাখির চোখ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ জয়।

   

এই বৃহত্তর মঞ্চে অভিজ্ঞতার অভাব ও দুর্বল পারফরম্যান্সের জেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে ভারতীয় দল। প্রথম ম্যাচের পরাজয়ের পর, ভারতীয় দল আজ জাপানকে প্রতিহত করতে মরিয়া হয়ে উঠবে। এই ম্যাচে ড্র করলেও পরবর্তীতে ম্যাচে লেবাননের বিরুদ্ধে ভারত তাদের নকআউট পর্বের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারবে।

অন্যদিকে জাপান অনূর্ধ্ব-১৭ একটি অপ্রতিরোধ্য দল। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই লেবাননকে ১৩-০ গোলে বিধ্বস্ত করে এই ম্যাচে নামছে। গত ম্যাচে পুরো খেলা জুড়ে জাপানের নিজের আক্রমণাত্মক আধিপত্যই তুলে ধরে। সেক্ষেত্রে ভারতীয় দলকে তাদের রক্ষণভাগের ওপর বিশেষভাবে মনোযোগ দিতে হবে, কারণ রক্ষণভাগের যেকোনো ভুল তাদের অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে পারে।

এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ চীন ২০২৬- এর এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শকরা সকলে সেখান থেকে খেলা উপভোগ করতে পারবেন।

Follow on Google