প্রেমে হাবুডুবু, বাহুডোরে স্বস্তিকা শিলাজিৎ

সাম্প্রতিক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay) এবং গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারের (Shilajit Majumdar) বন্ধুরত্বের সম্পর্ক নিয়ে তুঙ্গে চলছে জল্পনা। গায়ককে সঙ্গে নিয়ে সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেছেন অভিনেত্রী। কয়েকদিন আগে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
silajit majumder

সাম্প্রতিক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay) এবং গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারের (Shilajit Majumdar) বন্ধুরত্বের সম্পর্ক নিয়ে তুঙ্গে চলছে জল্পনা। গায়ককে সঙ্গে নিয়ে সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেছেন অভিনেত্রী। কয়েকদিন আগে শিলাজিতের গানের ভিডিও পোস্ট করার পর তাকে নিয়ে আরও কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

সাম্প্রতিক তার সমাজমাধ্যমে শিলাজিৎ (Shilajit Majumdar) এর নিয়ে কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay)। ছবিগুলিতে হাসিমুখে তার বন্ধুকে জড়িয়ে পোস্ট করেছে অভিনেত্রী। ছবিগুলির ক্যাপশনে লিখেছেন, “চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ। ” ছবিতে নীল রঙের টিশার্ট পরে আছেন শিলাজিৎ আর সাদা-কালো শাড়িতে দেখা যাচ্ছে স্বস্তিকাকে।

   

স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay) একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে শিলাজিৎ (Shilajit Majumdar) এর সঙ্গে যখন তার প্রথম পরিচয় হয়, তখন তার বাইশ বা তেইশ বছর বয়স। তখন স্বস্তিকা শুটিং করতে গিয়েছিলেন শিলাজিৎ এর পাড়ায়। এখন দীর্ঘ বারো-চোদ্দ বছর পরে আবার দেখা হয় তাদের। বয়েসের অনেক ফারাক হলেও গড়ে ওঠে বন্ধুত্ব। সমাজমাধ্যমের একাধিক পোস্টে আড্ডা দিতে দেখা যায় তাদের। ‘অযোগ্য ‘ চলচ্চিত্রের প্রিমিয়ারে এসে শিলাজিৎ জানিছিলেন যে যখন স্বস্তিকার সঙ্গে যখন তার পরিচয় হয় তখন তার ৪০ বছর বয়স। স্বস্তিকা তার থেকে অনেকটাই ছোট ছিলেন। তবে বয়েসের ফারাকে কোনদিনই বিশ্বাসী ছিলেন না স্বস্তিকা। অনেকদিন পর স্বস্তিকার সঙ্গে যোগাযোগ নিয়ে তিনি জানিয়েছেন, ” প্রেম হলে এটা কতদিন টিকত আমি জানি না। কিন্তু এটা ভালোবাসা ছাড়া সম্ভব না, বন্ধুত্ব ছাড়া সম্ভব না। ” স্বস্তিকা তাকে দাড়ি কাটার উপদেশ দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তবে টেকেনি সম্পর্ক। এখনও চলছে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা। এরপর টলিউডের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর, সে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukhopadhyay) হোক বা সুমন মুখোপাধ্যায় (Sumon Mukhopadhyay)। মীর-স্বস্তিকার বন্ধুত্ব নিয়েও জল্পনা চলেছিল বহুদিন। তার আর শিলাজিৎ এর সম্পর্কে নিয়ে স্বস্তিকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, সমাজ-স্বীকৃত সম্পর্কের বাইরে যে সম্পর্কগুলি থাকে তাদের সম্পর্ক তেমনি। তাদের বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক, এই প্রার্থনাই করছেন অনুরাগীরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google