ফুরফুরে মেজাজে পশুপ্রেমে মত্ত মনামী

জনপ্রিয় অভিনেত্রী (Actress) এবং নৃত্যশিল্পী (Dancer) মনামী ঘোষ (Monami Ghosh)। এছাড়াও তার একটি পরিচয় রয়েছে। তিনি একজন পেশাদার ব্লগার (blogger)। ভ্রমণ হোক বা নতুন গান, নানান মুহূর্ত ভাগ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জনপ্রিয় অভিনেত্রী (Actress) এবং নৃত্যশিল্পী (Dancer) মনামী ঘোষ (Monami Ghosh)। এছাড়াও তার একটি পরিচয় রয়েছে। তিনি একজন পেশাদার ব্লগার (blogger)। ভ্রমণ হোক বা নতুন গান, নানান মুহূর্ত ভাগ করে নান তার সমাজমাধ্যমে।

ইনস্টাগ্রামে তার রয়েছে প্রচুর অনুসরণকারী। কয়েকদিন আগেই জাপান ভ্রমণে গিয়েছিলেন মনামী। তার কিছু ঝলকও শেয়ার করেছিলেন অভিনেত্রী (Monami Ghosh)। এরপর একদিন সুইমিং পুলের ধরে বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন তিনি। শুক্রবার একটি ভিডিও পোস্ট করেছেন মনামী যেখানে তাকে দেখা যাচ্ছে একটি পশুর যত্ন নিতে। ভিডিওতে একটি পায়রাকে (Pigeon) খাবার খাওয়াতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তার হাতে থাকা কেকের কিছু টুকরো তিনি ছুড়ে দেন সামনে থাকা একটি পায়রাকে।

   

কেকটির বাকি অংশের সাধ নেন তিনি নিজেও। এই দিন মনামীর পরনে ছিল ধূসর রঙের (grey) জ্যাকেট, হলুদ (yellow) টপ এবং কালো রঙের জিনসের প্যান্ট। তার পায়ে ছিল সাদা স্নিকার (Sneaker)। তিনি তার চুল বেঁধেছিলেন বিনুনিতে। তার পোস্টকরা ভিডিওটির থামবনেলে তার নতুন লুক এর একটি ছবি পোস্ট করেন মনামী। পায়রাটিকে খাওয়ানোর সময় ক্যামেরা তার দিকে ঘুরতেই হাসি মুখে ধরা দেন অভিনেত্রী।

ভোট মিটতেই পর্দায় ফিরছেন কঙ্গনা? জেনে নিন ‘ইমারজেন্সি’র মুক্তির তারিখ

সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি (Srijit Mukherji) পরিচালিত ‘পদাতিক’ (Padatik) সিনেমার টিজার। কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃনাল সেনের (Mrinal Sen) বায়োপিক এই ছবিটিতে মৃনাল সেনের স্ত্রী, গীতা সেনের (Gita Sen) ভূমিকায় অভিনয় করেছেন মনামী (Monami Ghosh)। মৃনাল সেনের ভূমিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। মুক্তি পেয়েছে এই ছবির একটি গানও। এই গানে কণ্ঠ মিলিয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singh) এবং সোনু নিগম (Sonu Nigam)। স্বাধীনতা দিবসের (Independence Day) দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আছে ছবিটির।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google