শুটিং ফ্লোরেই অসুস্থ মিঠুন, স্থানান্তরিত আইসিইউতে

কলকাতা: অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলছিল শনিবার৷ ওই সিনেমায় অভিনয় করছেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ এদিন শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলছিল শনিবার৷ ওই সিনেমায় অভিনয় করছেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ এদিন শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে৷

তড়িঘড়ি সেখানেই মিঠুনকে ভর্তি করা হয়৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় আইসিইউতে ভর্তি রাখা হয়েছে তাঁকে৷ এমআরআই রিপোর্ট একিউট স্ট্রোক ধরা পড়েছে৷ স্নায়ুরোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী৷

   

তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে৷ আরও বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে৷ উল্লেখ্য, গত বছর পুজোয় তাঁর ‘কাবুলিওয়ালা’ ছবি মুক্তি পেয়েছে৷ সেই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে৷ এরপর নতুন বছরে একটা ছবির কাজ হাত দেন তিনি৷ তার মধ্যেই ঘটে গেল এই বিপত্তি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google