শুভেন্দুর ঘাঁটিতে দাঁড়িয়ে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েই বিজেপির বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। বৃহস্পতিবার ভগবানপুর ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের ...

By Suparna Parui

Published:

Follow Us
Abhishek Banerjee Opens District Tour in Baruipur, Political Tactics in the Limelight

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়েই বিজেপির বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। বৃহস্পতিবার ভগবানপুর ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে তিনি একাধিক রাজনৈতিক বার্তা দেন এবং কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করেন।

সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোন, এ বার আমার জেদ ৪ তারিখ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বেলা একটা বাজলেই ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে।” তাঁর এই বক্তব্যে কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তিনি আরও বলেন, “যাঁরা যে ভাষা বোঝেন, অভিষেক সেই ভাষায় জবাব দিতে জানে,” যা স্পষ্টতই রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে কড়া বার্তা বলে মনে করা হচ্ছে।

   

পূর্ব মেদিনীপুর জেলা দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ এলাকা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভগবানপুর আসনটি বিজেপির দখলে গেলেও পটাশপুরে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। জেলার মোট ১৬টি আসনের মধ্যে ৯টিতে জয় পেয়ে তৃণমূল নিজেদের শক্তি প্রমাণ করেছিল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে ছবিটা অনেকটাই বদলে যায়। সেই নির্বাচনের নিরিখে এই জেলার ১৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যা শাসক শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, মানুষের উচ্ছ্বাসই প্রমাণ করছে যে পূর্ব মেদিনীপুরের মাটি কোনওদিন “গদ্দারদের” সমর্থন করেনি। তাঁর কথায়, “এই মাটি বশ্যতা মানে না, এই মাটি মেরুদণ্ড বিক্রি করে না।”

 

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google