TMC: জাতীয় দলের মর্যাদা হারানো তৃ়ণমূলকে চাঙ্গা করতে জঙ্গলমহল সফরে অভিষেক

সর্বভারতীয় দলের মর্যাদা হারিয়ে তৃণমূল এখন আঞ্চলিক দল। ফলে দলটির পদাধিকার বলে আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষের বন্দ্যোপাধ্যায় নেই বলেই মনে করা হচ্ছে। তিনি এখন কোন পদে তা ...

By Rana Das

Published:

Follow Us
Abhishek Banerjee

সর্বভারতীয় দলের মর্যাদা হারিয়ে তৃণমূল এখন আঞ্চলিক দল। ফলে দলটির পদাধিকার বলে আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষের বন্দ্যোপাধ্যায় নেই বলেই মনে করা হচ্ছে। তিনি এখন কোন পদে তা নিয়ে তীব্র চর্চা। তবে তৃণমূলের দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি অভিষেক। তিনি পঞ্চায়েত ভোট নিয়ে ব্যাস্ত।

তৃণমূল সূত্রে খবর,পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ সংগঠনকে মজবুত করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জঙ্গলমহলের দিকে নজর দিচ্ছে শাসক দল। তাই দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে বৈঠকে করার পরেই জঙ্গলমহল সফরের কথা ঘোষণা করলেন অভিষেক। বাঁকুড়া সফরে যাচ্ছেন তিনি। সেখান থেকেই জঙ্গলমহল যাত্রা শুরু করবেন।

   

গত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল জুড়ে ভালো ফলাফল করেছিল তৃণমূল। কিন্তু লোকসভা নির্বাচন জঙ্গলমহল চলে যায় বিজেপির দখলে। এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে হাওয়া বদলে মরিয়া ঘাসফুল শিবির।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google