Abhishek Banerjee: জেরা আটকাতে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন অভিষেক

জেরায় যাবেন না বলেছিলেন। এবার জেরা আটকাতে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গেলেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহার রায় চ্যালেঞ্জ করলেন অভিষেক। নিয়োগ দুর্নীতির তদন্ত ...

By Rana Das

Published:

Follow Us

জেরায় যাবেন না বলেছিলেন। এবার জেরা আটকাতে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গেলেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহার রায় চ্যালেঞ্জ করলেন অভিষেক। নিয়োগ দুর্নীতির তদন্ত ইডি ফের সমন পাঠিয়েছে অভিষেককে। 

বিচারপতি অমৃতা সিনহা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অধিকর্তাকে নির্দেশ দিয়েছিলেন, “৩ অক্টোবরের অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয়” তা দেখার জন্য। গত ২৭ সেপ্টেম্বর অভিষেকের হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরই নাম না করে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছেন অভিষেক।

   

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ইডি। সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ঠিক তার পরদিনই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে মামলা চলছে।

সেদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অফিসার মিথিলেশকুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে বিচারপতি সিনহা মন্তব্য করেন, ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়। তা নিয়ে ইডিকে পদক্ষেপ করতে হবে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google