Bangladesh: মধ্য দুপুরে বাংলাদেশে তীব্র ঝড়ের সতর্কতা, নদী-উপকূলে ভয়াল ঢেউ

মধ্য দুপুরে ঝড়ের দাপাদাপি। বাংলাদেশের (Bangladesh) প্রায় সর্বত্র তীব্র ঝড়ের সতর্কতা জারি হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে ঢাকা সহ ১৫ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ...

By Rana Das

Published:

Follow Us

মধ্য দুপুরে ঝড়ের দাপাদাপি। বাংলাদেশের (Bangladesh) প্রায় সর্বত্র তীব্র ঝড়ের সতর্কতা জারি হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে ঢাকা সহ ১৫ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। উপকূল উত্তাল। বিভিন্ন নদীর ঢেউ ভয়াল আকার নিতে পারে। বিশেষত পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিমোহনায় অবস্থিত নৌ বন্দর শহর চাঁদপুর।

বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানাচ্ছে, ঢাকা  সহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।  বজ্র সহ বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

   

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অনেক অধিকাংশ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google