Molestation:ভোটার স্লিপ বিলি করতে এসে যুবতীর শ্লীলতাহানি, অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

ভোটার স্লিপ বিলি করতে এসে এক যুবতীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। আগামী ২৬ এপ্রিল ভোট রয়েছে রায়গঞ্জে। সেই ভোটের স্লিপ বিলি করতে এসে এক যুবকের এহেন কাণ্ডতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভোটার স্লিপ বিলি করতে এসে এক যুবতীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। আগামী ২৬ এপ্রিল ভোট রয়েছে রায়গঞ্জে। সেই ভোটের স্লিপ বিলি করতে এসে এক যুবকের এহেন কাণ্ডতে বিস্মিত রায়গঞ্জবাসী। যদিও স্থানীয়দের তৎপরতায় ওই যুবককে ধরে ফেলে গ্রামবাসী। তাঁকে গাছে বেঁধে পেটানোরও অভিযোগ পাওয়া গিয়েছে। আপাতত অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জে ভোটের আগে স্লিপ বিলি করছিল ওই যুবক। সেই সময় একজনের বাড়িতে ভোটের স্লিপ দিতে গিয়ে জল চাওয়ার নাম করে ওই বাড়ির এক যুবতীর সঙ্গে অশ্লীল আচরণ করে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় পঞ্চায়েত প্রধান পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বলেন।অন্যদিকে, এ ঘটনার পরে সন্দেশখালির মহিলাদের ১২ জনের একটি দল রায়গঞ্জে পৌঁছে নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করে। তারা এই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।

   

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যুবক তৃণমূল কর্মী। যদিও এই কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে এই ঘটনায় তীব্র নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, যদি ভোটের আগেই তৃণমূলের কর্মীরা এই ধরনের কাণ্ড করে তাহলে ভোটে জিতলে মহিলাদের আর কোনও নিরাপত্তা থাকবে না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google