রামলালা বিশ্রাম নিচ্ছেন কখন? বড় বদল রাম মন্দিরের নিয়মে

অযোধ্যা: জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে রাম মন্দির৷ রামলালা প্রতিষ্ঠার পর প্রায় এক মাস কেটে গেল৷ এতটুকু বিশ্রাম পাচ্ছে না রামলালা৷ কারণ ভোর থেকেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অযোধ্যা: জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে রাম মন্দির৷ রামলালা প্রতিষ্ঠার পর প্রায় এক মাস কেটে গেল৷ এতটুকু বিশ্রাম পাচ্ছে না রামলালা৷ কারণ ভোর থেকেই শুরু হয়ে যায় ভক্তদের আনাগোনা৷ মন্দির বন্ধ হওয়া পর্যন্ত থাকে ভক্তদের লাইন৷ তাই এবার রামলালার বিশ্রামের একটি উপায় খুঁজে বের করেছে মন্দির কর্তৃপক্ষ৷

মন্দির সূত্রে খবর, এবার থেকে দিনে একটা নির্দিষ্ট সময় ভক্তদের জন্য মন্দির বন্ধ রাখা হবে৷ অযোধ্যার রাম মন্দির ভোর ৪টেয় খোলে৷ আর মন্দিররে দরজা বন্ধ হয় রাত ১০টায়৷ এই সময়ের মধ্যে রামলালার বিশ্রামের জন্য প্রতিদিন ১ ঘণ্টা করে সময় বরাদ্দ করা হয়েছে৷ দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরের দরজা৷

   

মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের কথায়, রামলালা একজন ৫ বছরের শিশু৷ তাই রামলালার সারাদিনে বিশ্রামের প্রয়োজন৷ তাঁর কথা ভেবে প্রতিদিন এক ঘন্টা করে মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকবে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google