Mohun Bagan: বাগান ছাড়ার সম্ভবনা প্রবল বুমোস-জনি কাউকোর

আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে দল গঠনের ক্ষেত্রে একের পর এক তারকা ফুটবলারদের চূড়ান্ত করে চমক দিচ্ছে সবুজ-মেরুন (Mohun Bagan)।

By Rana Das

Published:

Follow Us
Hugo Boumous and Johnny Kawko

আসন্ন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে দল গঠনের ক্ষেত্রে একের পর এক তারকা ফুটবলারদের চূড়ান্ত করে চমক দিচ্ছে সবুজ-মেরুন (Mohun Bagan)। প্রথমে অজি তারকা জেসন কামিন্সকে চূড়ান্ত করে সকলকে চমকে দিয়েছিল কলকাতার এই প্রধান। পরবর্তীতে দেশীয় তারকাদের মধ্যে থেকে ও উঠে আসতে থাকে একাধিক নাম।

যাদের মধ্যে রয়েছেন আনোয়ার আলি থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো ফুটবলাররা। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তাদের সই করানোর কথা সরকারি ঘোষণা করবে মোহনবাগান। তবে শুধু খেলোয়াড় চূড়ান্ত করাই নয়, দল থেকে একাধিক খেলোয়াড় কে ছাঁটাই ও করতে চলেছে কলকাতার এই ক্লাব।

   

গত মাসের মাঝামাঝি সময়েই সবুজ-মেরুন ছেড়েছিলেন তারকা ফুটবলার তিরি। আগামী মরশুমে সম্ভবত মুম্বাই সিটি এফসির হয়ে খেলবেন এই তারকা। এবার ফেরেন্দোর শিবির থেকে বাদ পড়তে চলেছেন মরোক্কান তারকা হুগো বুমোস ও ফিনল্যান্ডের তারকা জনি কাউকো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে হুগো বুমো কে ছাড়ার অন্যতম কারন হিসেবে উঠে আসছে, পারফরম্যান্স। পাশাপাশি আরও একাধিক বিষয় কে মাথায় রেখে তাকে ছাড়তে চাইছে সবুজ-মেরুন। তবে এক্ষেত্রে বিশেষ পরিকল্পনা নেওয়া হতে পারে ম্যানেজমেন্টের তরফে।

বিশেষ সূত্র মারফত খবর, বিদেশের কোনো ফুটবল দলে খেলার জন্য ছাড়া হতে পারে সবুজ-মেরুনের এই ফুটবলার কে। আসলে ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও আগামী একটা বছর এই তারকা কে অন্যত্র পাঠিয়ে দেখতে চায় বাগান শিবির। তারপর হুগো কে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।

অন্যদিকে, দলের আরেক তারকা বিদেশি জনি কাউকো কে ছাড়ার অন্যতম কারন হল চোটের সমস্যা। আগামী ডিসেম্বর মাসের আগে হয়ত মাঠে নামতে পারবেন না ইউরো কাপ খেলা এই তারকা ফুটবলার। অথচ অক্টোবরের প্রথম থেকেই শুরু হতে পারে হিরো আইএসএল। সেকারনে এই দুই ফুটবলারের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google