Panchayat Election: ভাঙড়ে সরকারি কর্মী মার খাওয়ার পর বসল সিসিটিভি!

মনোনয়ন জমার শুরু দিন থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। তীব্র উত্তেজনা ছড়িয়ে আছে ভাঙড়ে। মার খেয়েছেন খোদ সরকারি আধিকারিক। মারধরে অভিযুক্ত তৃণমূল। সেই ঘটনার পরই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মনোনয়ন জমার শুরু দিন থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। তীব্র উত্তেজনা ছড়িয়ে আছে ভাঙড়ে। মার খেয়েছেন খোদ সরকারি আধিকারিক। মারধরে অভিযুক্ত তৃণমূল। সেই ঘটনার পরই সিসিটিভি ক্যামেরা বসানো হল।

ভাঙড় ২ ব্লক অফিস কার্যালয়ে বসেছে সিসিটিভি। ব্লক প্রশাসন সূত্রে খবর, মূলত সরকারি কর্মীদের নিরাপত্তা এবং গোলমাল রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।

   

সূত্রের খবর, শনিবার ভাঙড় ২ ব্লকে আইএসএফ প্রার্থীর মনোনয়ন জমা নেওয়ায় বিদ্যুৎ ঘোষ নামে এক সরকারি কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা রাজ্জাক মোল্লার বিরুদ্ধে। কর্মরত অবস্থায় বিদ্যুৎবাবুকে প্রায় ২০০ জন এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।

এ ঘটনার পরেই আতঙ্ক ছড়ায় সরকারি কর্মীদের মধ্যে। অনেকেই ভোটের ডিউটি করতেও অস্বীকার করেন। এরপরই ব্লক অফিস চত্বরে নতুন করে ১৮ টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি লাগানো হয়। এই ক্যামেরাগুলির নাইটভিশন সেন্সরও রয়েছে। এগুলি সাউন্ড রেকর্ডও করতে পারে। ব্লকের মূল গেটেও কয়েকটি ক্যামেরা লাগানো হয়েছে।

ব্লক প্রশাসনের এক কর্তা বলছেন, “ব্লক অফিস অনেক ক্যামেরা আছে। ভোট সংক্রান্ত গোলমালে নজরদারি চালাতে এবার অফিসে বাইরে মেন রোড পর্যন্ত একাধিক ক্যামেরা ইনস্টল করা হল।” কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভাঙড় ২ ব্লকের সরকারি কর্মচারীরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google