Indian Railways: নিয়োগ প্রক্রিয়া চলছে ইন্ডিয়ান রেলওয়তে। আজই আবেদন করুন

সাউথ সেন্ট্রাল রেলওয়ের জন্য জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিয়োগ করছে ইন্ডিয়ান রেলওয় (Indian Railways)। ইন্ডিয়ান রেলওয়ে বা সাউথ সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সাউথ সেন্ট্রাল রেলওয়ের জন্য জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিয়োগ করছে ইন্ডিয়ান রেলওয় (Indian Railways)। ইন্ডিয়ান রেলওয়ে বা সাউথ সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে এবং আগামী ৩০ জুনের মধ্যে অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে।
অফলাইনে আবেদনপত্র জমা করার জন্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।

মোট ৩৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। প্রার্থীদের আবেদনপত্র পাঠাবেন এই ঠিকানায় –

   

Secretary to the Principal Chief Personnel Officer & Sr. Personnel Officer (Engineering), Office of the Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin-500025

জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ওয়ার্কস) (কনস্ট্যান্ট/ওএল) এর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইলেকট্রিক্যাল) (ড্রয়িং) (কনস্ট্যান্ট/ওএল)– মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা বা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও সাব স্ট্রিমে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে।

জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর এবং এসটি বা এসসি প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৮ বছর।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google