Jisshu-Sandipta: যিশুর ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে সন্দীপ্তা?

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। সম্প্রতি, টলিপাড়ায় শোনা যাচ্ছে প্রযোজক যিশু সেনগুপ্তর সংস্থার নতুন মেগা সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সন্দীপ্তাকে। শেষবার অভিনেত্রী সন্দীপ্তা সেনকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। সম্প্রতি, টলিপাড়ায় শোনা যাচ্ছে প্রযোজক যিশু সেনগুপ্তর সংস্থার নতুন মেগা সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সন্দীপ্তাকে।

শেষবার অভিনেত্রী সন্দীপ্তা সেনকে দেখা গিয়েছিল ‘করুণাময়ী রাণী রাসমনি: উত্তরপর্ব’’-এ মা সারদার ভূমিকায়। তারপর থেকে তিনি ছোটপর্দা থেকে দূরে থেকেছেন। সন্দীপ্তার ঝুলিতে রয়েছে অজস্র হিট সিরিয়াল। সেই ধারাবাহিকগুলো হল – ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’, ‘আয় খুকু আয়’, প্রমূখ।

   

যিশু সেনগুপ্তর সংস্থার নতুন মেগা সিরিয়ালে কি সত্যি সন্দিপ্তাকে দেখা যাবে? এই বিষয়ে সন্দিপ্তা থেকে শুরু করে প্রযোজনা সংস্থা মুখ খোলেনি। জানা যাচ্ছে যে যিশু সেনগুপ্তর অফিসে অনেকবার দেখা গিয়েছে সন্দীপ্তাকে। জোর গুঞ্জন যে সেখানেই নাকি প্রযোজক যিশুর আগামী মেগা সিরিয়ালের লুক সেট হয়েছে। এর আগে, স্টার জলসার ‘গাঁটছড়া’র অফার ফিরিয়ে দিয়েছিলেন সন্দীপ্তা।

ছোট পর্দায় না দেখা গেলেও ওটিটি প্ল্যাটফর্মে তিনি দারুণ সফল হয়েছেন। ‘দ্য একেন বাবু: রুদ্ধশ্বাস রাজস্থান’-এর মাধ্যমে তিনি শুরু করেন তাঁর বড় পর্দার যাত্রা। এছাড়া, তাঁর ‘নষ্টনীড়’ সিরিজের অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google