Odisha Train Accident: মোদীর সামনেই ‘পদত্যাগ করুন’ চিৎকারে ঘাবড়ে গেলেন রেলমন্ত্রী

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (odisha train accident) পর শনিবার সকাল থেকেই বারবার অপদস্থ হচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কখনও তাঁকে কটাক্ষ করে অত্যাধুনিক কবচ ব্যবস্থা নিয়ে প্রশ্ন বাণে জর্জরিত ...

By Rana Das

Published:

Follow Us

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (odisha train accident) পর শনিবার সকাল থেকেই বারবার অপদস্থ হচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কখনও তাঁকে কটাক্ষ করে অত্যাধুনিক কবচ ব্যবস্থা নিয়ে প্রশ্ন বাণে জর্জরিত করা হচ্ছে। কখনও উত্তেজিত জনতার কটূক্তি শুনছেন। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মৃতের সংখ্যা নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে রেলমন্ত্রীকে। তবে মোদীর উপস্থিতিতে উড়ে আসা মন্তব্যে রেলমন্ত্রী একেবারে গুটিয়ে গেলেন।

ওড়িশার বালেশ্বর বাহানাগা বাজারের কাছে করমণ্ডল ও যশবন্তপুর দুটি ট্রেনের সারি সারি মৃতদেহের সামনে চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন কেন্দ্রীয় রেলমন্ত্রী। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখছিলেন প্রধানমন্ত্রী মোদী। পাশেই ছিলেন রেলমন্ত্রী।

   

মোদী ও অশ্বিনী বৈষ্ণব যখন পরিদর্শন করছিলেন ঠিক সেই সময় দূর থেকে কয়েকজন যাত্রী বলেন, মন্ত্রীজি আভিতক পদ মে কিঁউ? কুর্সি ছোড়ো জলদি (মন্ত্রী এখনও পদে কেন? জলদি চেয়ার ছাড়ো)। এসব শুনে প্রবল অস্বস্তিতে পড়ে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

দুর্ঘটনার পর থেকে পূর্বতন একাধিক রেলমন্ত্রীর পদত্যাগ বিষয়টি সামনে এসেছে। সেই রেশ ধরে অশ্বিনী বৈষ্ণবকে পদত্যাগ চেয়ে বিজেপি বিরোধী দলগুলির নেতারা সরব হয়েছেন।

বিতর্কের মুখে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান এটা রাজনীতি করার সময় নয়। পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা চলছে।

দুর্ঘটনা এড়াতে বহু চর্চিত কবচ ব্যবস্থা নিয়ে আরও বিতর্কে জড়িয়েছেন রেলমন্ত্রী। তিনি নিজে ডেমো দিয়ে দেখিয়েছিলেন কীভাবে কবচ ব্যবস্থার মাধ্যমে মুখোমুখি বা পিছন থেকে দুটি ট্রেনের ধাক্কা এড়ানো যাবে। ওড়িশায় তার কিছুই হয়নি। কবচ প্রযুক্তি নিয়ে মন্ত্রীর সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে।

করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয় শুক্রবার। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর নিহতের সংখ্যা কমপক্ষে তিনশ জন বলেই জানা যাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google