Coromandel Express: করমণ্ডলের বগি থেকে উদ্ধার শতাধিক যাত্রী, আটকে বহু

মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই করমণ্ডল ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা যাচ্ছে। ৬-৭টি কামরা মালগাড়ির উপর উঠে যায়। উল্টে যায় বেশ কয়েকটি কামরা। ফলে একাধিক যাত্রীর ...

By Rana Das

Published:

Follow Us
Coromandel Express train derailed

মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই করমণ্ডল ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা যাচ্ছে। ৬-৭টি কামরা মালগাড়ির উপর উঠে যায়। উল্টে যায় বেশ কয়েকটি কামরা। ফলে একাধিক যাত্রীর হতাহতের খবর পাওয়া গেছে।

করমণ্ডল এক্সপ্রেসে করে রাজ্যের বহু মানুষ ভেলোড়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। শিশু সহ প্রচুর বয়স্ক মানুষ ট্রেনে ছিলেন। তাই উদ্বেগ বাড়ছে।

   

ইতিমধ্যে, ট্রেনের নীচে থেকে বহু বয়স্ক রোগীকে উদ্ধার করা হয়েছে এবং এখনও বহু মানুষ একটি বগির নীচে চাপা পড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।

করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুতর ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক যাত্রীর আহত হওয়ার খবর আসছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

হাওড়া, শালিমার, খড়্গপুর, বালেশ্বর স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। হাওড়ার হেল্পলাইন নম্বর: 033-2638221 খড়্গপুরের হেল্পলাইন নম্বর: 8972073925 এবং 9332392339 বালাসোরের হেল্পলাইন নম্বর: 8249591559 এবং 7978418322 শালিমারের হেল্পলাইন নম্বর: 9903370746

করমণ্ডল এক্সপ্রেসের স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার সহ কমপক্ষে ১৮টি বগি বেলাইন হয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিক, কর্মী সহ পুলিশবাহিনী।

ইতিমধ্যে স্পেশাল রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহত যাত্রীদের ওই ট্রেনে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আহত যাত্রীদের বালেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google