Mexico: হাত আঙুল লিভার কেটে মোড়ানো আছে, ৪৫ ব্যাগ মানুষের দেহাংশ উদ্ধার!

একের পর এক ব্যাগ থেকে বের হচ্ছে মানুষের দেহাংশ। কতজনকে কাটা হয়েছে? এই উত্তর অজানা। খুন নাকি মৃত মানুষ পাচার তাও চর্চিত। মেক্সিকোতে (Mexico) ৪৫ ব্যাগ মানব দেহাংশ ...

By Rana Das

Published:

Updated:

Follow Us

একের পর এক ব্যাগ থেকে বের হচ্ছে মানুষের দেহাংশ। কতজনকে কাটা হয়েছে? এই উত্তর অজানা। খুন নাকি মৃত মানুষ পাচার তাও চর্চিত। মেক্সিকোতে (Mexico) ৪৫ ব্যাগ মানব দেহাংশ উদ্ধারে শিহরিত বিশ্ব।

মেক্সিকোর গুয়াদালাজারার বাইরে একটি দুর্গম গিরিখাত থেকে মানুষের দেহাংশ সহ ৪৫টি ব্যাগ মিলেছে। পুলিশ সেগুলো উদ্ধার করেছে।

   

জানা গিয়েছে গত সপ্তাহে নিখোঁজ হওয়া ৭ জন তরুণ কলসেন্টার কর্মীকে খুঁজছিলেন কর্মকর্তারা। তল্লাশির সময় একটি গিরিখাদে মিলেছে একের পর এক দেহাংশ সহ মোট ৪৫টি ব্যাগ।

দেহাংশগুলি পুরুষ ও নারী উভয়েরই। মেক্সিকোর সিভিল ডিফেন্স পুলিশ দল হেলিকপ্টারের সাহায্যে দেহাংশ উদ্ধারের কাজ করছে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google