Malda: মালদায় মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ

হরিশ্চন্দ্রপুরে এক মূক ও বধির এবং মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। উল্লেখ্য, ধর্ষণের দুই মাস পরে ওই মানসিক ভারসাম্যহীন তরুণী অন্তঃসত্ত্বা হলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হরিশ্চন্দ্রপুরে এক মূক ও বধির এবং মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। উল্লেখ্য, ধর্ষণের দুই মাস পরে ওই মানসিক ভারসাম্যহীন তরুণী অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত যুবক এবং তার বউ ও বৌদি মিলে ওই নির্যাতিতাকে জোর করে গর্ভপাত করায়।

গর্ভপাতের পরেই ভয়ানকভাবে রক্তক্ষরণের জেরে অসুস্থ হয়ে পড়ে ওই তরুণী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

   

সেই তরুণীর অবস্থা এখনও আশঙ্কাজনক। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযুক্ত যুবক, তার স্ত্রী এবং বৌদির নামে থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবার।

অভিযোগের পর এক সপ্তাহ পার তা সত্ত্বেও ধরা পড়েনি কেউ তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তরুণীর মা-বাবা। অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে হরিশ্চন্দ্রপুর পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ২২-এর ওই তরুণী মূক ও বধির। বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত রাস্তা থেকে তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর গর্ভপাতের জন্য তাকে গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যান অভিযুক্তের স্ত্রী ও বৌদি। রক্তক্ষরণ শুরু হতেই বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর গ্রামীণ চিকিৎসকও পলাতক বলে সূত্রের খবর ।

এই ঘটনার কড়া নিন্দা করে জেলা পরিষদের শিশু নারী ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন বলেন, ‘খুব মর্মান্তিক ঘটনা। আমি চাই অভিযুক্তদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক। এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google