এবার বিষ্ফোরণ ভাঙড়ে, ভাঙল‌ তৃণমূল নেতার বাড়ির দেওয়াল

ভয়াবহ বিস্ফোরণ ভাঙড়ে। বিস্ফোরণের জেরে ভেঙেছে বাড়ির দেওয়াল। মঙ্গলবার বিকেলে আচমকা বিকট শব্দে চমকে যায় গোটা গ্রাম। এই ঘটনায় একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে তৃণমূল ও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভয়াবহ বিস্ফোরণ ভাঙড়ে। বিস্ফোরণের জেরে ভেঙেছে বাড়ির দেওয়াল। মঙ্গলবার বিকেলে আচমকা বিকট শব্দে চমকে যায় গোটা গ্রাম। এই ঘটনায় একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে তৃণমূল ও আইএসএফ।

কাশীপুর থানার চালতাবেড়িয়া অঞ্চলে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তবে বিস্ফোরণের মূল উৎস কোথায়, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।

   

রোশনা বিবি নামে এক মহিলা আহত হয়েছেন। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেটি তৃণমূল নেতা সরিফুল মোল্লার বলে জানা যাচ্ছে। বোমা মজুত রাখা ছিল বলেই অভিযোগ আইএসএফের।

স্থানীয় আইএসএফ নেতাদের দাবি, সেই বোমা ফেটেই এদিন দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে, তৃণমূলের পাল্টা অভিযোগ বোমা মেরেছে আইএসএফ। স্থানীয় এক মহিলা জানান, বাড়ির সামনে বসেছিলেন রোশনা। সেইসময় বিস্ফোরণ ঘটে যাওয়ায় আহত হন ওই মহিলা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি জানান, আহত মহিলার দেহের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

আরাবুলের দাবি, আহত মহিলাকে বারবার আইএসএফ করার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু ওই মহিলা তৃণমূল ছেড়ে যেতে চাননি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google