শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট, জেনে নিন

আগামীকাল ১৯ মে (শুক্রবার) মাধ্যমিকের ফল প্রকাশ (WB Madhyamik Result)। সকাল ১০ টায় মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করবে। এরপর ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

আগামীকাল ১৯ মে (শুক্রবার) মাধ্যমিকের ফল প্রকাশ (WB Madhyamik Result)। সকাল ১০ টায় মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করবে। এরপর দুপুর ১২ টা থেকে পরীক্ষাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন ওয়েবসাইট থেকে। ফল দেখতে দিতে হবে পরীক্ষাত্রীদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ।

কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্টঃ (WBBSE 10th Result 2023)

   

wbbse.wb.gov.in
wbbse.org
wbresults.nic.in

এই বছর ৭৫ দিনের মাথায় মাধ্যমিক লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay) সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। ওই দিনই ছাত্রছাত্রীরা হাতে মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে পেয়ে যাবেন।

প্রথম দশে থাকা পরীক্ষাত্রীদের মেধা তালিকাও প্রকাশ করা হবে। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাড়ে ছয় লক্ষের বেশি পরীক্ষাত্রী। এই বছর মাধ্যমিক হয় ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google