Egra Blast: এগরায় বিজেপির পঞ্চায়েতে বিস্ফোরণ, মালিক ওড়িশায় পালিয়েছে: মমতা

এগরায় ভয়াবহ বিস্ফোরণ (Egra Blast)। ঠিক কত জনের মৃত্যু তা নিয়ে চলছে চাপান উতোর। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি বিজেপিকে ...

By Rana Das

Published:

Follow Us
Mamata Banerjee targets BSF

এগরায় ভয়াবহ বিস্ফোরণ (Egra Blast)। ঠিক কত জনের মৃত্যু তা নিয়ে চলছে চাপান উতোর। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি বিজেপিকে (BJP) কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ‘দু মাস আগে বিজেপি ওই এলাকায় নির্দলকে সমর্থন করে পঞ্চায়েত তৈরি করে। তাদের তো খবর রাখা উচিত ছিল যে আবার নতুন করে এসব হচ্ছে।’

বিজেপি এই বিস্ফোরণের পর এনআইএ তদন্তের দাবি করেছে। আর মুখ্যমন্ত্রী বলেছেন, স্থানীয় পঞ্চায়েত বিজেপির দখলে। বিস্ফোরণের তদন্ত করবে সিআইডি।সিপিআইএমের অভিযোগ, পঞ্চায়েত ভোটের চেহারা কেমন হতে পারে তা দেখাল এগারার খাদিকুল গ্রাম।

   

পূর্ব মেদিনীপুরের এগরায় রাজ্য জুড়ে শোরগোল। প্রবল বিস্ফোরণে এগরার খাদিকুল গ্রামে ঠিক কতজন মৃত তা স্পষ্ট নয়। একের পর এক দেহ উদ্ধার হয়েছে। অনেকে চিকিৎসাধীন।

মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশা সীমান্তের ওই সব এলাকায় বেশ কিছু বেআইনি বাজি কারখানা রয়েছে যে কারখানায় বিস্ফোরণ ঘটেছে তার মালিককে আগেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল। মালিক ওড়িশায় পালিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, বাজি তৈরি নয় পঞ্চায়েত ভোট লু়ঠের জন্য বোমা তৈরির কাজ চলছিল।

খাদিকুল গ্রামে যে বিস্ফোরণ ঘটেছে তাতে বেঁচে যাওয়া গ্রামবাসীরা বলছেন ছিটকে এসেছে একের পর এক দেহ। ভয়াবহ। চারদিকে দেহ। কারোর দেহ রাস্তায়, কারোর দেহ পুকুরে পড়ে আছে!

স্থানীয় খাদিকুল গ্রামে বিস্ফোরণের পিছনে বাজি তৈরি নাকি বোমা বাঁধার কাজ চলছিল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিরোধী দল বিজেপির দাবি এনআই তদন্ত হোক।

পরিস্থিতি ভয়ানক বলছেন বেঁচে যাওয়া কয়েকজন। গ্রাম জুড়ে পড়ে আছে দেহ। ঘটনাস্থলে এগরা থানার পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে দেহগুলি অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সেই উদ্ধারের কাজ চলছে। বহু আশঙ্কাজনক অবস্থায় অনেকে এগরা সুপার হাসপাতালে চিকিৎসাধীন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google