#indvpak: আরবের মাটিতে বাবরের ভারত দখল

Sports Desk: পানিপথের যুদ্ধ জয় করে ভারত দখল করেছিল বাবর৷ আর টি ২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট ম্যাচ অন্য এক বাবর ভারত জয় করল৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
India lost to Pakistan

Sports Desk: পানিপথের যুদ্ধ জয় করে ভারত দখল করেছিল বাবর৷ আর টি ২০ বিশ্বকাপের সুপার ১২ নক আউট ম্যাচ অন্য এক বাবর ভারত জয় করল৷

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেই বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “পাকিস্তানও একটি ভালো দল। এক বা দুইজন খেলোয়াড় ক্লিক করলে যা কিছু ঘটতে পারে। মানসিক লড়াই জেতা জরুরী। আমি মনে করি এটি একটি রোমাঞ্চকর ম্যাচ হবে।” হলও তাই মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম দুই ওপেনার জুটি ভারতের বিরুদ্ধে ক্লিক (জমে গেল) করে গেল। ১৭.৫ ওভারে ১০ উইকেটে জয়ী হল। 

   

babar azam

বাবর আজম পাক অধিনায়ক ৫২ বলে ৬৮ আর মহম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ অপরাজিত থেকে ইতিহাসের মোড় ঘুরিয়ে নতুন ইতি ইতিহাস গড়ে তুললো। বিশ্বকাপে ১৩-১ পরিসংখ্যান এখন ভারত পাকিস্তান ম্যাচে।
রিজওয়ান আর বাবরের রানিং বিটুইন দ্য উইকেটের প্রশংসা করে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন, “শাবাশ ছেলেরা। চর কে। বহুত আলা। উইকেটের মধ্যে কোন স্তরের দৌড়। ডেডিকেশন ও সংকল্প।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।