Mamata Banerjee: গোলমালের চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে, রামনবমীর আগে বার্তা মমতার

আগামীকাল রামনবমীতে (Ram Navami) রাজ্যের ২০টি জায়গায় অস্ত্র মিছিলের পরিকল্পনা রয়েছে৷ এমনটা খবর প্রশাসন সূত্রে৷ আজ ধর্নামঞ্চ থেকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
West Bengal Chief Minister Mamata Banerjee addressing the press conference on Ram Navami celebrations

আজ, বৃহস্পতিবার রামনবমীতে (Ram Navami) রাজ্যের ২০টি জায়গায় অস্ত্র মিছিলের পরিকল্পনা রয়েছে৷ এমনটা খবর প্রশাসন সূত্রে৷ বুধবার ধর্নামঞ্চ থেকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। তিনি বলেন, মিছিল, মিটিং করার অধিকার সবার রয়েছে। রামনবমীর মিছিলে বাধা দেওয়া হবে না। কিন্তু রমজান মাসের মধ্যে কোনও মুসলিম এলাকায় গিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করলেই পুলিশ ব্যবস্থা নেবে।

West Bengal Chief Minister Mamata Banerjee addressing the press

   

বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চের পাশাপাশি এ বার বিজেপিও ঘোষিত ভাবে রামনবমীর কর্মসূচিতে যোগ দেবে বলে জানিয়েছে। প্রতি বছরের মতো এবছরেও দিলীপ ঘোষদের দেখা যাবে অস্ত্র হাতে। পাশাপাশি আগামীকাল একাধিক জায়গায় মিছিল রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ ঠিক তার আগেই বিশেষ সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, বিজেপির একজন নেতা আছেন যাঁর বক্তব্য টিভিতে রেকর্ড রয়েছে। তিনি বলেছেন, হাতের কাছে যা অস্ত্র পাব নিয়ে বেরবো। বলে রাখছি, যে কোনও অস্ত্র নিয়ে বের হও, কিন্তু গোলমাল পাকালেই পদক্ষেপ করা হবে। রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, শান্তিতে রামনবমী পালন করুন, অন্নপূর্ণা পূজা পালন করুন, রমজান মাস পালন করুন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google