মুক্তিতে স্থগিতাদেশ! ‘The Kerala Story 2’ নিয়ে সেন্সর বোর্ডকে তুলোধোনা হাইকোর্টের

মুম্বই: মুক্তির ঠিক আগের মুহূর্তে বড়সড় ধাক্কা খেল ‘দ্য কেরালা স্টোরি ২’। ছবিটির সেন্সর সার্টিফিকেটকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি পিটিশনের ভিত্তিতে বৃহস্পতিবার কেরল হাইকোর্ট…

High Court stays The Kerala Story 2 release

মুম্বই: মুক্তির ঠিক আগের মুহূর্তে বড়সড় ধাক্কা খেল ‘দ্য কেরালা স্টোরি ২’। ছবিটির সেন্সর সার্টিফিকেটকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি পিটিশনের ভিত্তিতে বৃহস্পতিবার কেরল হাইকোর্ট এর মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতি বেচু কুরিয়ান থমাসের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, পূর্ব নির্ধারিত ২৭ ফেব্রুয়ারি এই ছবি মুক্তি দেওয়া যাবে না।

সেন্সর বোর্ডকে ভর্ৎসনা

শুনানি চলাকালীন আদালত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলেছে। আদালতের পর্যবেক্ষণ, সেন্সর বোর্ড ছবিটিকে শংসাপত্র দেওয়ার সময় সঠিক বিচারবুদ্ধি প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। জীববিজ্ঞানী শ্রীদেব নাম্বুদিরি এই ছবির ট্রেলার নিয়ে আপত্তি তুলে দাবি করেছিলেন যে, এতে কেরলকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখানো হয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। আদালত এই উদ্বেগকে “সম্ভবত খাঁটি” (Probably genuine) বলে বর্ণনা করেছে।

Advertisements

ছবিটির বিতর্কিত বিষয়বস্তু High Court stays The Kerala Story 2 release

বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত এবং কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত এই ছবিতে দাবি করা হয়েছে যে, হিন্দু তরুণীদের ভিনধর্মে বিয়েতে প্রলুব্ধ করা হয় এবং পরবর্তীতে তাঁদের ওপর অত্যাচার চালিয়ে ধর্মান্তরিত হতে বাধ্য করা হয়। ট্রেলার মুক্তির পর থেকেই এই বিষয়বস্তু নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়।

পাল্টা আইনি পথে নির্মাতারা

ইন্ডিয়া টুডে সূত্রে খবর, সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে আজই কেরল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে (Larger Bench) আবেদন জানাতে পারেন ছবির নির্মাতারা। হাতে সময় খুব কম থাকায় তাঁরা দ্রুত শুনানির আর্জি জানাবেন, যাতে ২৭ ফেব্রুয়ারির মুক্তি কোনোভাবে নিশ্চিত করা যায়।

কেরল হাইকোর্ট ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রক, সেন্সর বোর্ড এবং ছবির প্রযোজককে নোটিশ জারি করে জবাব তলব করেছে।