২০২৬-এর নির্বাচনে প্রার্থী হচ্ছেন কারা? টলিপাড়ায় যাঁদের নিয়ে জোর গুঞ্জন

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচন (Bengal Election) মানেই টলিপাড়ার তারকাদের রাজনীতিতে যোগদানের ধুম। একুশের নির্বাচনের পর ছাব্বিশের মহারণেও যে এর ব্যতিক্রম হবে না, তার ইঙ্গিত মিলছে এখনই। শাসকদল তৃণমূল ...

By Moumita Biswas

Published:

Follow Us
Trinamool Congress celebrity candidates

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচন (Bengal Election) মানেই টলিপাড়ার তারকাদের রাজনীতিতে যোগদানের ধুম। একুশের নির্বাচনের পর ছাব্বিশের মহারণেও যে এর ব্যতিক্রম হবে না, তার ইঙ্গিত মিলছে এখনই। শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘গুড বুকে’ থাকা একাধিক টেলি-তারকার নাম নিয়ে এখন জোর গুঞ্জন স্টুডিও পাড়ায়। কার কপালে জুটবে বিধানসভার টিকিট, আর কেই বা হবেন স্রেফ ‘স্টার ক্যাম্পেইনার’, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

প্রার্থী তালিকায় কাদের নাম নিয়ে জল্পনা?

১. সৌমিতৃষা কুণ্ডু: ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা তৃণমূলের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। মুখ্যমন্ত্রীর স্নেহধন্য এই অভিনেত্রী সরাসরি রাজনীতিতে আসার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, “দিদি যদি কোনোদিন এই দায়িত্ব দেন, আমি নিশ্চয়ই গ্রহণ করব।” তাঁর ধারাবাহিক উপস্থিতি ও মিছিলে হাঁটা দেখে অনেকেই মনে করছেন, এবার তাঁকে বড় কোনো কেন্দ্রে প্রার্থী করা হতে পারে।

   

২. তিয়াসা লেপচা: মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো থেকে শুরু করে প্রতিবাদের মিছিল সর্বত্রই দেখা যায় তিয়াসাকে। ২০২৬-এর নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন থাকলেও অভিনেত্রী আপাতত বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন।

৩. সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় বক্সী: সুদীপ্তার পরিচয় এখন কেবল অভিনেত্রী হিসেবে নয়, তিনি তৃণমূলের রাজনৈতিক পরিবারের পুত্রবধূ। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর পুত্রবধূ এবং সৌম্য বক্সীর স্ত্রী হিসেবে তাঁর রাজনীতিতে আসা একপ্রকার সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি সরকারি প্রচারে তাঁর সরব হওয়া সেই জল্পনাকেই উসকে দিয়েছে।

৪. সোহেল দত্ত: তিয়াসা লেপচার প্রেমিক সোহেল অভিনয়ের চেয়ে রাজনীতির ময়দানেই বেশি সক্রিয়। অতীতে একবার দলবদল করলেও বর্তমানে তিনি ঘাসফুল শিবিরের একনিষ্ঠ কর্মী। শ্রাবন্তী বা কৌশানীদের প্রচারে তাঁকে প্রায়ই দেখা যায়। এবার তিনি বড় কোনো সাংগঠনিক দায়িত্ব বা টিকিট পেতে পারেন বলে চর্চা চলছে।

তালিকায় আরও যারা… Trinamool Congress celebrity candidates

শুধু ছোটপর্দা নয়, বড়পর্দা ও সঙ্গীত জগতের নামী মুখদের নিয়েও জল্পনা তুঙ্গে-

অপরাজিতা আঢ্য: তাঁকে নিয়ে জল্পনা থাকলেও অভিনেত্রী সাফ জানিয়েছেন, রাজনীতি তাঁর প্যাশন নয় এবং এই বিষয়ে পর্যাপ্ত পড়াশোনা না থাকলে তিনি আসতে আগ্রহী নন।

এছাড়াও ইমন চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়-এর মতো তারকাদের রাজনৈতিক অবস্থান নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google