সবুজ-মেরুন শিবিরের এই অভিজ্ঞ ফুটবলারকে দলে নিতে চায় Mumbai City FC

জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডো। ইতিমধ্যে কোন ফুটবলার যাবে কোন দলে তা নিয়ে উন্মাদনা তুঙ্গে। এই সময় যখন কোনও নির্দিষ্ট ফুটবলার আসে একটি ক্লাবে। তেমনই পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় ...

By Rana Das

Published:

Follow Us
Mohun Bagan footballer Sumit Rathi

জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডো। ইতিমধ্যে কোন ফুটবলার যাবে কোন দলে তা নিয়ে উন্মাদনা তুঙ্গে। এই সময় যখন কোনও নির্দিষ্ট ফুটবলার আসে একটি ক্লাবে। তেমনই পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় বেশ কিছু ফুটবলার ক্লাব’ও বদল করে। একই ঘটনাটি প্রযোজ্য এটিকে মোহনবাগানের ক্ষেত্রেও।

এই মুহূর্তে দল বদলের বাজারে জোর জল্পনা। আইএসএলের অন‍্যতম সফল ক্লাব মুম্বাই সিটি এফসি (Mumbai City FC) তাদের দলে চাইছেন এটিকে মোহনবাগানের ২১ বছর বয়সী ভারতীয় সেন্টারব‍্যাক সুমিত রাঠি’কে। এই মুহূর্তে এটিকে মোহনবাগানে আছেন সুমিত ৩১ শে মার্চ ২০২৫ সাল অবধি।

   

এটিকে ক্লাবে আইএসএল কেরিয়ার শুরু করেন সুমিত রাঠি। পরবর্তী সময়ে এটিকে মোহনবাগানের সদস্য হন। আন্তোনিও লোপেজ হাবাস কোচ থাকাকালীন সবুজ-মেরুন শিবিরের গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন সুমিত।খেলার সুযোগ পেতেন নিয়মিত ভাবে।

Sumit Rathi

কিন্তু পরিস্থিতিতে বদল আসে জুয়ান ফেরান্দো এটিকে মোহনবাগানের কোচ হয়ে এলে।সবুজ মেরুন শিবিরের বর্তমান কোচের অধীনে ডুরান্ড কাপে খেলার সুযোগ পেলেও,চলতি ইন্ডিয়ান সুপার লিগের নবম সংস্করণে এখনও অবধি একটিও ম‍্যাচে খেলার সুযোগ পাননি সুমিত রাঠি।

এবারের আইএসএল শুরুর আগে থেকেই সুমিত রাঠিকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছিল মুম্বাই সিটি এফসি।কিন্তু সেই সময় এটিকে মোহনবাগান দল রাঠিকে ছাড়তে চাননি।কিন্তু সূত্রের খবর অনুযায়ী ফের জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সুমিত রাঠিকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মুম্বাই সিটি এফসি।

এরকময়একটি পরিস্থিতিতে এটিকে মোহনবাগানের উচিত মুম্বাই সিটি এফসির সাথে সোয়াইপ ডিলে বিক্রম প্রতাপ সিংকে নিয়ে সুমিত রাঠি কে ছেড়ে দেওয়া। কারণ এমন একজন প্রতিভাবান ফুটবলার কে বসিয়ে রাখাটা তার প্রতিভার প্রতি কখনও সুবিচার করা নয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google