বিয়ের মরসুম, অল্প খরচে সারতে চান হানিমুন, চলে আসুন দাড়াগাঁও

কালিম্পং শহরের একটি অফবিট গ্রামের নাম দাড়াগাঁও (Daragaon)। কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে রমধুরা গ্রাম ছাড়িয়ে একটু এগোলেই পরে শান্ত, নিরিবিলি, পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রাম । ঘরে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
honeymoon at low cost, come to Daragaon

কালিম্পং শহরের একটি অফবিট গ্রামের নাম দাড়াগাঁও (Daragaon)। কালিম্পং থেকে গ্যাংটক যাওয়ার পথে রমধুরা গ্রাম ছাড়িয়ে একটু এগোলেই পরে শান্ত, নিরিবিলি, পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রাম ।

ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা থেকে শুরু করে রাতের রংপো শহর জ্বলজ্বল করতে দেখা, এ এক চরম আনন্দের দৃশ্য। কালিম্পং শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার, রংপো শহর থেকে ২০ কিলোমিটার, গ্যাংটক শহর থেকে ৬১ কিলোমিটার, আমাদের সামালবং থেকে ৩৮ কিলোমিটার, লাভা- রিসপ থেকে মোটামুটি ২৫ কিলোমিটার ও শিলিগুড়ি শহর থেকে মাত্র ৮০.কিলোমিটার দূরে এই পাহাড়ি ছোট্ট গ্রাম। শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং বা গ্যাংটক থেকে খুব সহজেই শেয়ার গাড়িতে আসতে পারবেন এখানে।

   

honeymoon at low cost, come to Daragaon

এখানে থেকে আপনি জলসা বাংলো, তিস্তা ভিউ পয়েন্ট, বার্মিক মহাদেব ধাম, হিমালি পার্ক, লাভা, রিশপ, লোলেগাঁও, ডেলো, দুরপিন দাঁড়া বা পুরো কালিম্পং শহর, সিলেরি গাও, ইচ্ছে গাও, রামধুরা, ইত্যাদি জায়গাগুলি সব ঘুরতে পারবেন।

honeymoon at low cost, come to Daragaon

এছাড়াও সিল্করুট, সামালবং, গ্যাংটক, দার্জিলিং বা ডুয়ার্সের সাথেও প্যাকেজ করতে পারবেন। থাকার অন্যতম সেরা স্থান এই গ্রামের হোমস্টে এটিসি টিবেটিয়ান ভিলা, দাড়াগাঁও।  নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালবাজার বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে পিক আপ /ড্রপ বা এখানে আসে পাশে ঘোরার জন্যে গাড়ি পাওয়া যাবে। আপনি এই প্যাকেজ পাবেন ১০০০ টাকা জন প্ৰতিতে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google