Jalpaiguri: বাংলাদেশ থেকে আসা যুবক-যুবতী রোহিঙ্গা সন্দেহে ধৃত

দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম খাইরুল আমিন (২১) ও যুবতীর নাম রেজিনা খাতুন (১৯)। তারা ময়নাগুড়ি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Two suspected Rohingya bangladeshi arrested by Jalpaiguri district police

দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম খাইরুল আমিন (২১) ও যুবতীর নাম রেজিনা খাতুন (১৯)। তারা ময়নাগুড়ি থানার নতুন বন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।

ওই দুই যুবক যুবতীকে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। দুজনকে আটক করে পরিচয় জানার চেষ্টা করতেই তারা অসংলগ্ন কথা বলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। দুই জনকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের গ্রেফতার করে পুলিশ।

   

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাত জানিয়েছেন, ধৃত দুজন মায়ানমারের রোহিঙ্গা। ঘটনার তদন্ত চলছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা বলেন, আটক দুই জন্যই সন্দেহজনক, আল কায়দার মত।

ধৃত এক অনুপ্রবেশকারী জানায় একজনের সাথে মোটরসাইকেল করে আসছিলো। সেই বাইক চালক পরে পালিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করেছে দুজনই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google