একবার নয়, তিন তিন বার!!! বিয়েতে হ্যাট্রিক করেছেন টলিপাড়ার এই ফেমাস তারকারা

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যাদের সংসার তাসের ঘরের মতোই ঠুনকো। বারংবার ভাঙা গড়ার মধ্যে দিয়েই এগিয়েছে তাদের বিবাহিত জীবনের চাকা। বারবার বিয়ে ভেঙেছে তাদের, ফের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rachna Banerjee, Swastika Mukherjee, Srabanti Chatterjee

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যাদের সংসার তাসের ঘরের মতোই ঠুনকো। বারংবার ভাঙা গড়ার মধ্যে দিয়েই এগিয়েছে তাদের বিবাহিত জীবনের চাকা। বারবার বিয়ে ভেঙেছে তাদের, ফের আবার নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন তারা। এমনকি তারপরেও টেকেনি সেই সম্পর্ক এমনও হয়েছে। আজ জেনে নিন এমন কিছু টলি তারকার কথা যারা এক দুবার নয় তিন তিনবার বিয়ে করে হ্যাট্রিক করছেন।

১) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বাংলা ইন্ড্রাস্ট্রির জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মোট তিনটি বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেন ১৯৯৩ সালে অভিনেত্রী দেবশ্রী রায়কে। ভালোবেসেই বিয়ে করেছিলেন দেবশ্রীকে কিন্তু মনের মিল না হওয়ায় ১৯৯৫ সালেই তারা আলাদা হয়ে যান। তাদেরবিচ্ছেদ দুজনের সম্মতিতেই হয়েছিল। এরপর ১৯৯৭ সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী অপর্ণা গুহঠাকুরতাকে৷ কিন্তু ২০০২ সালেই তাদের ডিভোর্স হয়ে যায়৷ পরবর্তীতে ফের অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ। বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন অভিনেতা।

   

২) রচনা ব্যানার্জী
অভিনয় জগতে পা দেওয়ার পরপরই রচনা ব্যানার্জি ভালোবেসে বিয়ে করেছিলেন ওড়িয়া ছবির নায়ক সিদ্ধার্থ মহাপাত্রকে। যদিও পরকীয়ার জেরে এক বছরের মাথাতেই তাদের ডিভোর্স হয়ে যায় তাদের। এরকিছুদিন পর তিনি বিয়ে করেন প্রবাল বসুকে। তাদের ছেলেকে নিয়ে মোটামুটি সুখেই ছিলেন অভিনেত্রী৷ কিছুদিন আগে কানাঘুষো শোনা যাচ্ছিল প্রবাল-রচনার ডিভোর্স হতে চলেছে৷ কিন্তু আলাদা থাকলেও ছেলের কথা চিন্তা করেই ডিভোর্সের পথে হাঁটছেন না রচনা।

৩) স্বস্তিকা মুখার্জী
১৯৯৮ সালে প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। বিয়ের পর পাকাপোক্ত সম্পর্ক না থাকলেও ডিভোর্স হয়নি তাদের। তবে ২০০৪ সালে জিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রথম স্বামীকে ডিভোর্স দেন স্বস্তিকা। রটনা আছে জিৎ স্বস্তিকার সম্পর্ক নাকি বিয়ে পর্যন্ত ও গড়িয়েছিল, তবে কোনো এক অজানা কারণে একসাথে থাকা হয়নি তাদের। এরপর পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গেও তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়৷

৪) শ্রাবন্তী চট্টোপাধ্যায়
দুরদর্শনের একটি ধারাবাহিক থেকে শুরু হয় শ্রাবন্তীর কেরিয়ার৷ তারপর থেকেই একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন তিনি। অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায় তখনকার জনপ্রিয় পরিচালক রাজীবের সঙ্গে। এরপর একামাত্র ছেলে ঝিনুকের জন্মের পরেই বেশি দূর এগোয়নি রাজীবের সাথে শ্রাবন্তীর সম্পর্ক। এর কিছুদিন পরে শ্রাবন্তী বিয়ে করেন কৃষ্ণ ব্রজ নামে এক মডেলকে । ক্যামেরার সামনে দুজনে সুখী দাম্পত্যের অভিনয় করলেও বিয়ের একবছর কাটতে না কাটতেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন রোশন সিং-কে, কিন্তু সেই বিয়েও টেকেনি, ডিভোর্সের মামলা চলছে। বর্তমানে অভিরূপের সঙ্গে সম্পর্কে আছেন শ্রাবন্তী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google