‘রাতে এটা না করলে ঘুম আসেনা’…ক্যাটরিনার বেডরুমের গোপন তথ্য ফাঁস

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ক্যাটরিনা সিনে জগতে পা দেওয়া থেকেই তাকে নিয়ে চর্চা চলেই। গত বছর শেষের দিকে ভিকির সাথে গাঁটছড়া বেঁধেছেন এই হট ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Katrina Kaif

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ক্যাটরিনা সিনে জগতে পা দেওয়া থেকেই তাকে নিয়ে চর্চা চলেই। গত বছর শেষের দিকে ভিকির সাথে গাঁটছড়া বেঁধেছেন এই হট ডিভা।

তার আগে সলমন খানের সাথে এই অভিনেত্রীর সম্পর্ক নিয়ে জোর জল্পনা ছিল বি টাউনে। তবে সম্প্রতি বিবাহিত হওয়ার পরই ক্যাটরিনার এক গোপন তথ্য উঠে এলো নেটদুনিয়ায়। যা শুনে একেবারে অবাক নেটিজেনরা।

   

রাজস্থানে চুপিসাড়ে গাঁটছড়া বেঁধে নেটদুনিয়ায় প্রকাশ্যে এসেছিলেন এই জুটি। সম্প্রতি ভিকি আর ক্যাটরিনার বেডরুমের এক গোপন তথ্য উঠে এসেছে নেটদুনিয়ায়। যা নিয়ে জোর জল্পনাও শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

তবে সম্প্রতি ক্যাটরিনা সিনেমাপ্রেমীদের জন্য শুধু নয় ভূতপ্রেমীদের জন্যও এক নতুন চমক নিয়ে এসেছেন। যা গত নভেম্বর মাসেই মুক্তি পেয়েছে বক্স অফিসে। সেই ছবির নাম হলো “ফোন ভূত”। ছবিতে হরর সিনের পাশাপাশি দেখা যাবে কমেডিয়ান সিন। সেই ছবির এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তাঁর বেডরুমের এক গোপন তথ্য।

সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারের মাধ্যমে জানা গেছে, তিনি যদি ভূতের ছবি দেখেন তাহলে তাঁর সেই রাত তাঁর কাছে দিনে পরিণত হয়। তিনি ঘুমোতে পারেন না। এই ব্যাপারে তিনি বলেন, “আমি রাতে যদি একবার ভূতের ছবি দেখে ফেলি তাহলে আমার সারারাত ঘুমোতে সমস্যা হয়, অনিদ্রায় কাটাতে হয় আমাকে।”

তিনি এও বলেছেন,“তাই সেই সময় আমাকে বিভিন্ন হাসি-মজার ছবি দেখে ঘুমোতে যেতে হয়।” অভিনেত্রীর এই কথা শুনেই জোর জল্পনা চলে নেট পাড়ায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google