এ কি কান্ড! মাছ হাতে জুন আন্টিকে ধাওয়া করলেন রচনা ব্যানার্জী

টেলি জগতের জুন আন্টিকে (June aunty) চেনেন না এরকম মানুষ খুব কমই আছেন। টেলিভিশনের জনপ্রিয় ভিলেনদের মধ্যে বর্তমানে প্রথম সারিতেই উঠে আসে তাঁর নাম। তবে পর্দায় জুন আন্টি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rachna Banerjee chases June aunty

টেলি জগতের জুন আন্টিকে (June aunty) চেনেন না এরকম মানুষ খুব কমই আছেন। টেলিভিশনের জনপ্রিয় ভিলেনদের মধ্যে বর্তমানে প্রথম সারিতেই উঠে আসে তাঁর নাম। তবে পর্দায় জুন আন্টি যতটা ভয়ঙ্কর, রিয়েল লাইফে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী কিন্তু একেবারে বিপরীত মেরুর মানুষ। হাসিখুশি প্রাণখোলা এবং শান্তিপ্রিয় স্বভাব তার। ওয়ার্ক আউট থেকে মাঝেমধ্যেই ঘুরতে যাওয়া, এই সবই রয়েছে অভিনেত্রীর পছন্দের তালিকার একেবারে প্রথম সারিতে।

তবে এবার কোনো সিরিয়াল নয়। জুন আন্টির দেখা মিলল জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নং-১’-এর (Didi No 1) মঞ্চে। আর সেখানেই এবার বিপাকে পড়লেন জনপ্রিয় এই খলনায়িকা। ল্যাটা মাছ ধরতে গিয়ে এ কি হাল হল জুন আন্টির?

   

সম্প্রতি জি-বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং-১’-এর মঞ্চে দেখা যায় জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তীকে। সঙ্গে ছিলেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্রও। আর এখানেই ঘটল মজাদার এক ঘটনা। শোয়ের নিয়ম অনুযায়ী দুজনকেই ল্যাটা মাছ ধরতে বলা হয়। ভয়ে ভয়ে এগিয়েও যান জুন আন্টি। কিন্তু জলে হাত দিতেই হুলস্থুল কান্ড! ল্যাটা মাছের ভয়ে যেন একপ্রকার লাফিয়ে উঠলেন উষসী। ভয়ে জুড়ে দিলেন চিৎকারও। মাছ ধরতে গিয়ে অভিনেত্রীর বেহাল দশা দেখে হেসেই খুন সঞ্চালিকা রচনা ব্যানার্জী। এদিকে উষসীর অবস্থা দেখে ভয়ে অস্থির অভিনেত্রী কাঞ্চনা মৈত্রও।

তবে শেষমেষ সেই ল্যাটা মাছ তো ধরা হল। কিন্তু ধরলেন কে? জুন আন্টি তো ভয়েই শেষ! শেষমেষ ল্যাটা মাছটি ধরলেন রচনা ব্যানার্জী নিজেই। আর এরপরই সেই জ্যান্ত মাছ নিয়ে মজার ছলে জুন আন্টির পিছনে ধাওয়া করলেন রচনা। এদিকে মাছ ধরতে যেমন ভয়ে কাবু তিনি, জ্যান্ত মাছ দেখতেও সাহসে কুলোয়নি অভিনেত্রীর। রচনা তার দিকে আসতেই ভয়েই দৌড় দিলেন জুন আন্টি। আর এই দৃশ্যেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল এখন।

প্রায় আড়াই বছর ধরে প্রাইম টাইমে চলেছিল ‘শ্রীময়ী’। আর সেই ধারাবাহিকের নেগেটিভ চরিত্রই জুন আন্টি। বরাবরই বাস্তব জীবনে পজিটিভ থাকতে পছন্দ করেন উষসী চক্রবর্তী। আর সেই পজিটিভিটির বার্তাই ‘দিদি নং-১’-এর মঞ্চ থেকে অনুগামীদের কাছে পৌঁছে দিলেন অভিনেত্রী।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google