Debchandrima-Rezwan অবশেষে এবার কি বিয়ের পিঁড়িতে বসবেন দেবচন্দ্রিমা এবং রিজওয়ান?

দেবচন্দ্রিমা এবং রিজওয়ানের জীবনে ভালোবাসার মরশুম। দেবচন্দ্রিমা এবং রিজওয়ান (Debchandrima-Rezwan) ,দুজনেই ছোটপর্দার জনপ্রিয় তারকা।এছাড়াও তারা দুজনে একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এর আগে তাদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দেবচন্দ্রিমা এবং রিজওয়ানের জীবনে ভালোবাসার মরশুম। দেবচন্দ্রিমা এবং রিজওয়ান (Debchandrima-Rezwan) ,দুজনেই ছোটপর্দার জনপ্রিয় তারকা।এছাড়াও তারা দুজনে একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এর আগে তাদের “সাঁঝের বাতি” ধারাবাহিকে একসাথে দেখা গিয়েছিল।

অন্যদিকে তাদের দুজনের প্রেম নিয়ে ইতিমধ্যেই গুজব রটে গিয়েছে চারিপাশে। তবে সেই গুজবেই যেন এবার একটুঘি ঘি ঢাললেন দুজনে। এর আগেও তাদের একাধিক রিলে একসঙ্গে দেখা গিয়েছে। এবার তাদের দেখা গেল একটি পারফিউমের প্রমোশন করতে। তবে আসল উদ্দেশ্য পারফিউমের প্রমোশন হলেও এর মধ্য দিয়েও নিজেদের কেমিস্ট্রি যথেষ্ট সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন দেবচন্দ্রিমা এবং রিজওয়ান। অন স্ক্রিন হোক কিংবা অফ স্ক্রিন দেবচন্দ্রিমা এবং রিজওয়ান এর জুটি যে যথেষ্ট পছন্দ করছে জনগণ তা তাদের এই রিলের কমেন্ট সেকশনই প্রমাণ করে।

   

ইতিমধ্যে সেই রিল মনে ধরেছে অনেক নেটিজেনদেরই। অনেকে কমেন্ট করেছেন সেই রিল দেখে । রইল সেই রিল আপনাদের জন্য।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google