Mithun-Dev: অবশেষে দেবের সঙ্গে হাত মেলালেন মিঠুন

শুধু হাত নয়, রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাদের। একদিকে মহাগুরু মিঠুন(Mithun Chakraborty) অন্যদিকে বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের মহানায়ক দেব(Dev)। আসতে চলেছে নতুন ছবি ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

শুধু হাত নয়, রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাদের। একদিকে মহাগুরু মিঠুন(Mithun Chakraborty) অন্যদিকে বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের মহানায়ক দেব(Dev)। আসতে চলেছে নতুন ছবি “প্রজাপতি”। টনিকের পর আবারও সেই একই স্বাদের ছবি নিয়ে আসছে দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিজের দ্বারা প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী শীতে। অভিজিৎ সেনের পরিচালিত এই ছবি যে একেবারে সপরিবারে দেখার যোগ্য তা ছবির পোস্টারই বলে দিচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ব্লকবাস্টার ছবি “টনিক” এর পরিচালক ছিলেন তিনিই। 

 অন্যদিকে বহুদিন পর বড়পর্দায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী কে। সাধারণত তাকে এই মুহূর্তে বেশিরভাগ সময়েই রাজনীতির মাঠে দেখা যায়। আবারও বহুদিন পর সিলভার স্ক্রিনে তাকে দেখে মানুষের প্রতিক্রিয়া কিরম হয় তাই এখন ক্রমশ প্রকাশ্য। 

   

 জানা যাচ্ছে, বড়দিনের দোরগোড়ায় এই ছবি হলে মুক্তি পাবে। বড়দিন উপলক্ষে দেব ও মিঠুনের জুটি মানুষ কে কতখানি খুশি করতে পারে তা জানতেই অপেক্ষায় থাকবো আমরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google