Rukmini Maitra: পিসি-ভাইঝির জুড়ি মেলা ভার!

টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের রোজই প্রায় নানা ধরনের পোস্ট দেখতে পাওয়া যায় তার ইনস্টাগ্রাম একাউন্টে। কিন্তু অভিনেত্রীর কাছে আজকের দিনের ছবি পোস্টটা অন্যদিনের থেকে একটু অন্যরকম, একটু স্পেশালও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rukmini Maitra

টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের রোজই প্রায় নানা ধরনের পোস্ট দেখতে পাওয়া যায় তার ইনস্টাগ্রাম একাউন্টে। কিন্তু অভিনেত্রীর কাছে আজকের দিনের ছবি পোস্টটা অন্যদিনের থেকে একটু অন্যরকম, একটু স্পেশালও বটে।

কারণ, রুক্মিণীর ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা সদ্য একটি ফটোয় দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী সঙ্গে রয়েছে তার ছোটো রাজকুমারী। অর্থাৎ রুক্মিণীর সাথে রয়েছে তার ছোটো ভাইঝি, আমায়রা। আজ অভিনেত্রীর ভাইঝির জন্মদিন উপলক্ষে আমায়রার সাথে তোলা একটি ফটো সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন। ফটোটি আপলোড করে অভিনেত্রী লিখেছেন, “শুভ অষ্টমতম জন্মদিন আমার সোনা! শুভ শুভ শুভ জন্মদিন আমার ভালোবাসা। প্রচুর ভালোবাসা এবং আশীর্বাদ”।

   

এই ছবিতে অভিনেত্রী ও তার ভাইঝির পরনে রয়েছে কালো পোশাক। এই ফটোর মধ্যে দিয়ে তাদের সম্পর্কটা ঠিক কতটা মধুর তার প্রতিফলন ঘটছে। ফটোটি পোষ্ট করা মাত্রই লাইক পেরিয়েছে ১৭হাজার। শুভেচ্ছাতে ভরে গিয়েছে কমেন্ট বক্স।

https://www.instagram.com/p/Cj77IsJvZBH/?utm_source=ig_web_copy_link

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google