Swetha-Rubel: রিল জগতের জুটি সম্ভবত বাস্তব জগতের সঙ্গী হচ্ছে

সবেমাত্র কিছুদিন হয়েছে জি বাংলার খ্যাতনামা ‘যমুনা ঢাকি’ (Yamuna dhaki) ধারাবাহিকের গল্পে যবনিকা পড়েছে। দীর্ঘমেয়াদী ধারাবাহিক চলাকালীন বেশ অনেকদিন ধরে নিজেদের স্থান ধরে রেখেছিলেন টিআরপির ওঠাপড়ার নিরিখে। যমুনা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Swetha Bhattacharya and Rubel Das

সবেমাত্র কিছুদিন হয়েছে জি বাংলার খ্যাতনামা ‘যমুনা ঢাকি’ (Yamuna dhaki) ধারাবাহিকের গল্পে যবনিকা পড়েছে। দীর্ঘমেয়াদী ধারাবাহিক চলাকালীন বেশ অনেকদিন ধরে নিজেদের স্থান ধরে রেখেছিলেন টিআরপির ওঠাপড়ার নিরিখে।

যমুনা ঢাকি’ ধারাবাহিকের এই জুটি দর্শকদের মধ্যে অন্যতম জনপ্রিয় জুটি ছিল। বর্তমানে দুর্গাপূজার প্রাক্কালে সেই যমুনা থাকি জুটি আবারো দেখতে পাওয়া যাচ্ছে একসাথে বাস্তবের মাটিতে। স্বেতা ভট্টাচার্য (Swetha Bhattacharya) ওরফে যমুনা তার নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তার এবং অভিনেত্রীর সহকর্মী রুবেল দাসের (Rubel Das) সাথে একসঙ্গে ছবি তুলে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।

   

https://www.instagram.com/p/CjZr1Z3v0aX/?utm_source=ig_web_copy_link

এই জুটির যুগলে ফটো দেখে অনুমান করা যাচ্ছে যে, হয়তো এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে কোন নতুন প্রেমের দানা বাঁধছে ধীরগতিতে। শুভ বিজয়ার পোস্ট করা ছবিগুলির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী মা দুর্গাকে বরণ করছেন, সিঁদুর খেলায় মেতে উঠেছেন এবং সঙ্গে রয়েছে অভিনেতা রুবেল দাস। স্বেতা ভট্টাচার্যের 2010 সালে ভালোবাসা.কম ধারাবাহিকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google