ইভান গঞ্জালেসকে নিয়ে ইস্টবেঙ্গলের চাঞ্চল্যকর টুইট ভিডিও

গত বুধবার সন্ধ্যেতে জেসিন টিকে, নিষাদ, অথুল উন্নিকৃষ্ণন, আদিল আমাল, লিজোরা প্রথমবার ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal ) ক্লাবে পা রেখেছিল। সন্ধ্যের সময় লাল হলুদ শিবিরের এই তরুণী ...

By Rana Das

Published:

Follow Us
Ivan Gonzalez may not wait long for East Bengal

গত বুধবার সন্ধ্যেতে জেসিন টিকে, নিষাদ, অথুল উন্নিকৃষ্ণন, আদিল আমাল, লিজোরা প্রথমবার ইমামি ইস্টবেঙ্গল এফসি (East Bengal ) ক্লাবে পা রেখেছিল। সন্ধ্যের সময় লাল হলুদ শিবিরের এই তরুণী তুর্কি ফুটবলারদের ঘিরে ক্লাব চৌহুদ্দি জুড়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বৃ্হস্পতিবার, উন্মাদনার পারদ আরও একটু চড়েছে ইভান গঞ্জালেসকে নিয়ে করা পদ্মা পাড়ের ক্লাবের টুইট ভিডিওতে।

লাল হলুদ শিবিরের স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেস তাঁর বা হাতে উল্কি একে সমর্থকদের উদ্দ্যেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। ওই সংক্ষিপ্ত সময়ের টুইট ভিডিও’র ক্যাপসনে লেখা হয়েছে,”আমাগো ইভান আপনাদের সকলের কাছে একটি প্রশ্ন আছে #TorchBearers! আপনি কি তার উলকি মানে কি আমাদের বলতে পারেন?
#JoyEastBengal #EmamiEastBengal “

   

প্রসঙ্গত,বিগত বিশ্বকর্মা পুজোর দিনেও ইমামি ইস্টবেঙ্গল টিমের অনুশীলন সেশন ছিল।ওইদিন ক্লাব তাঁবুতে ঢোকার মুখে লাল হলুদ স্ট্রাইকার এলিয়ান্দ্রো এক ক্লাব সমর্থকের দিকে হাত বাড়িয়ে করমর্দন করে গলা মেলাতে গিয়ে বাংলা ভাষাতেই ওই সমর্থকের কাছে জানতে চেয়েছিল,”দাদা, কেমন আছো।” ওই মুহুর্তটি ইমামি ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত সময়ের ভিডিও আকারে পোস্ট করা হয়। আর তা ভাইরাল হয়ে ওঠে। এই টুইট ভিডিও ঘিরে যেভাবে লাল হলুদ জনতা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল এটা তাক লাগিয়ে দেওয়ার মতই ছিল। একইভাবে বৃ্হস্পতিবার ইমামি ইস্টবেঙ্গলের ইভানকে নিয়ে করা টুইট ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে আর এই ভাইরাল টুইট ভিডিও নিয়ে লাল হলুদ সমর্থকদের কৌতুহল সপ্তমে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google