Samsung-এর ফোনে মিলছে বাম্পার ছাড়

উৎৎসবের মরসুমে যদি আপনারও মোবাইল ফোন কিনতে ইচ্ছা হয় তাহলে রইল সুখবর। ফ্লিপকার্ট ফেস্টিভ্যাল সেল চলাকালীন স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনে ৫৭% ছাড় পেতে পারেন গ্রাহকরা। এই সিরিজের মধ্যে রয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

উৎৎসবের মরসুমে যদি আপনারও মোবাইল ফোন কিনতে ইচ্ছা হয় তাহলে রইল সুখবর। ফ্লিপকার্ট ফেস্টিভ্যাল সেল চলাকালীন স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনে ৫৭% ছাড় পেতে পারেন গ্রাহকরা। এই সিরিজের মধ্যে রয়েছে Samsung Galaxy S21 FE 5G, Galaxy S22+, Galaxy F13 এবং Galaxy F23 5G।

স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনগুলিতে ডিসকাউন্ট বেশ বড়, এবং এই প্রথমবার এই ফোনগুলিকে এত কম দামে কেনার সুযোগ দেওয়া হবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই সেল। ফেস্টিভাল সেল চলাকালীন, গ্রাহকরা গ্যালাক্সি স্মার্টফোনগুলিতে ৫৭> শতাংশ অব্ধি ছাড় পেতে পারেন।

   

Samsung Galaxy S21 FE 5G-এর এমনি দাম ৭৪, ৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্টে অফারে এটি মিলবে ৩১, ৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে OIS ক্যামেরা এবং ডুয়াল রেকর্ডিং ফিচার। পাওয়ারের জন্য এই ফোনে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২২+ মাত্র ৫৯ হাজার ৯00 টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।

এছাড়া Samsung Galaxy F23 5G ফোন মিলবে ১০ হাজার ৯৯৯ টাকায়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google