Jharkhand: নদীতে বাস উল্টে অনেকের মৃত্যুর আশঙ্কা

ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, শনিবার ঝাড়খণ্ডের হাজারিবাগের হাজারীবাগ-বাগোদার এনএইচ-১০০-এ দারুর মাঝে শিবানী নদীতে একটি বাস পড়ে গেলে ছয়জন নিহত এবং অনেকে আহত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, শনিবার ঝাড়খণ্ডের হাজারিবাগের হাজারীবাগ-বাগোদার এনএইচ-১০০-এ দারুর মাঝে শিবানী নদীতে একটি বাস পড়ে গেলে ছয়জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে পুলিশ জানিয়েছে, গাড়িতে আরও অনেকে আটকে থাকতে পারেন। বাসটির নাম শিব এবং এটি গিরিডি থেকে রাঁচি যাচ্ছিল। যদিও এনএইচ-১০০-এ দারুর মাঝে শিবানী নদীতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আহতদের শেখ ভিখারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

   

সূত্রের খবর অনুযায়ী, রাঁচিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সকলেই ৷ সেই সময় আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি নদীতে পড়ে যায় ৷ বহু মানুষ গাড়িতে আটকে পড়েন এবং গ্যাস কাটারের সাহায্যে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google