HomeBharatলখিমপুর খেরিতে এনকাউন্টার, যোগী শাসনে ২ দলিত নাবালিকাকে খুন

লখিমপুর খেরিতে এনকাউন্টার, যোগী শাসনে ২ দলিত নাবালিকাকে খুন

ধর্ষণের পরেই হত্যা দুই বোনকে। পুলিশের দাবি নিজের ইচ্ছেতেই গিয়েছিল দুই বোন।

- Advertisement -spot_img

ফের কাঁপছে (Lakhimpur Kheri) লখিমপুর খেরি। বিজেপি নেতার গাড়িতে পিষ্ট কৃষকদের খুনের পর ফের আতঙ্ক। নেপাল সংলগ্ন উত্তরপ্রদেশের (UP) এই এলাকায় দুই দলিত (Dalit) নাবালিকাকে ধর্ষণ (Rape) করেই খুন করা হয়েছে। এমনই তদন্ত রিপোর্ট এসেছে। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) শাসনে ফের বিতর্ক।

লখিমপুর খেরির আখ খেতে দুই দলিত নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয় উত্তরপ্রদেশের এই জেলার নিগহাসান মৃত নিহত দুই জনের বয়স ১৭ ও ১৫ বছর।এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। অভিযুক্তদের নাম ।সুহেল, জুনেইদ, হাফিজুল রহমান, করিমুদ্দিন, আরিফ। প্রত্যেকেই মৃত দুই নাবালিকার পাশের গ্রামের বাসিন্দা।

   

দুই নাবালিকার মা পুলিশের কাছে অভিযোগ করেন, পাশের গ্রামের কিছু যুবক মোটরসাইকেলে করে তার মেয়েদের তুলে নিয়ে যায়। পরে তাদের জামার রঙ পুলিশের কাছে জানানো হয়৷ ধর্ষণের পরেই মেয়েদেরকে খুন করা হয়েছে বলে অভিযোগ মহিলার।

জেলা পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, সুহেল এবং জুনেইদ নামের দুই যুবক ওই নাবালিকাদের আখের ক্ষেতে নিয়ে যায়। তারপর তাদেরকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। বাকিরা সমস্ত প্রমাণ মুছে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে।

পুলিশ জানায় দুই নাবালিকা বোনকে বিয়ের জন্য যুবকরা জোর করে। তারপর তাদেরকে খুন করা হয়। মৃত দুই বোনকে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা়য় মৃত বলে প্রমাণের চেষ্টা করছিল তারা। যুবকদের বিরুদ্ধে অপরহণের অভিযোগ তুলেছেন মৃত কিশোরীদের মা। যদিও পুলিশের দাবি নিজের ইচ্ছেতেই গিয়েছিল দুই বোন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

- Advertisement -spot_img
Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img