ED Raid Kolkata: কত কোটি, কত কোটি…কলকাতায় ফের কালো টাকা গুণছে ইডি

খাটের নিচে থরে থরে টাকা। কলকাতায় চলছে ইডি অভিযান (ED Raid Kolkata)। পার্কস্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচের শাহি আস্তাবলে চলছে অভিযান। গার্ডেনরিচের ব্যবসায়ী নিসান খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ...

By Rana Das

Published:

Follow Us

খাটের নিচে থরে থরে টাকা। কলকাতায় চলছে ইডি অভিযান (ED Raid Kolkata)। পার্কস্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচের শাহি আস্তাবলে চলছে অভিযান। গার্ডেনরিচের ব্যবসায়ী নিসান খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি (Black Money) কালো টাকা।

তার খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা কীভাবে এলো জিজ্ঞাসাবাদ করছে ইডি। কমপক্ষে সাত কোটি মিলেছে বলে জানা যাচ্ছে। তবে আরও গণনা বাকি।

   

শনিবার কলকাতার একযোগে তিন জায়গায় অভিযানে ইডি৷ এর মধ্যে গার্ডেনরিচে নিসান খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে মিলেছে টাকার পাহাড়। তার বাড়িতে উপস্থিত হয়েছে ব্যাঙ্কের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা সিল করে চলছে অভিযান।

তৃণমূল সরকারের আমলে দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড় থেকে নগর ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি।

শনিবারের অভিযানের কারণ হিসেবে মোবাইল অ্যাপ প্রতারণা বলে জানা গেছে। কমপক্ষে সাত কোটি টাকা  উদ্ধার হয়েছে। দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকরা।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google