ICCR-এর বাইরে বিশৃঙ্খলা, হাতাহাতিতে জড়ালেন আইনজীবী ও BJP যুব নেতা

আইসিসিআর- এ বৈঠকে প্রকাশ জাভড়েকর। এদিকে বাইরে হাতাহাতিতে জড়ালেন দুই ব্যক্তি। জানা গিয়েছে, এক আইনজীবী ও বিজেপির এক যুব নেতার মধ্যে এইদিন হাতাহাতি হয়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।  ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

আইসিসিআর- এ বৈঠকে প্রকাশ জাভড়েকর। এদিকে বাইরে হাতাহাতিতে জড়ালেন দুই ব্যক্তি। জানা গিয়েছে, এক আইনজীবী ও বিজেপির এক যুব নেতার মধ্যে এইদিন হাতাহাতি হয়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। 

শনিবার নরেন্দ্র মোদীর শাসনকালের সুফল তুলে ধরতে কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। আর তাতে বক্তৃতা দিতে এসেছিলেন স্বয়ং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর । যখন তিনি আইসিসিআর-এ বক্তৃতা দিচ্ছিলেন ঠিক তখনই বাইরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

   

জানা গিয়েছে, এদিন সব্যসাচী রায়চৌধুরী নামের এক আইনজীবীকে মারধর করতে শুরু করেন বিজেপি-র অভিজিৎ নাহা। সব্যসাচীকে তৃণমূলের দালাল, তোলাবাজ বলে কটাক্ষ করেন বিজেপির যুব নেতা। কলারও ধরতে দেখা যায় অভিজিৎকে। সংবাদমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সব্যসাচীর উদ্দেশে অভিজিৎ বলছেন, “আপনি তৃণমূলের দালাল। আইপিএস বলে পরিচয় দিয়ে টাকা তোলেন। সিবিআই-এর নাম করে টাকা তোলেন বিভিন্ন জায়গায়। দলের নেতাদের নাম করে গরিব, বেকার ছেলেমেয়েদের কাছ থেকে টাকা তোলেন।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google