হিন্দুরা লাগাতার টার্গেট কিলিংয়ের শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ অনুপমের

কাশ্মীরে (Jammu Kashmir) লাগাতার টার্গেট কিলিং-এর শিকার হচ্ছেন হিন্দুরা। সাম্প্রতিক সময়ে একাধিক কাশ্মীরি হিন্দু জঙ্গিদের নিশানায় এসে নিজেদের প্রাণ খুইয়েছেন। মঙ্গলবারও এক কাশ্মীরি হিন্দুর প্রাণ নেয় জঙ্গিরা। এবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কাশ্মীরে (Jammu Kashmir) লাগাতার টার্গেট কিলিং-এর শিকার হচ্ছেন হিন্দুরা। সাম্প্রতিক সময়ে একাধিক কাশ্মীরি হিন্দু জঙ্গিদের নিশানায় এসে নিজেদের প্রাণ খুইয়েছেন। মঙ্গলবারও এক কাশ্মীরি হিন্দুর প্রাণ নেয় জঙ্গিরা। এবার এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)

তিনি বলেছেন যে, ‘লজ্জাজনক যে কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার আজও অব্যাহত রয়েছে। এমনকি তারা তাদের নিজেদের লোকদেরও হত্যা করছে। যারাই ভারতের পাশে দাঁড়িয়েছে তাদের সবাইকে হত্যা করছে জঙ্গিরা। গত ৩০ বছর ধরে এটি ঘটছে। আপনি যত বেশি এর নিন্দা করবেন, ততই কম হবে। আমাদের এই মানসিকতা বদলাতে হবে।’

   

মঙ্গলবার অজ্ঞাত পরিচয় জঙ্গিরা উপত্যকায় এক কাশ্মীরি পণ্ডিতকে (Kashmiri Hindu) গুলি করে হত্যা করেছে। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের (Sopian) ছোটিপোরা এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। আপেল বাগানে ঘটে যাওয়া এই হামলায় আহত হয়েছেন মৃতের ভাই অপর এক ব্যক্তি।

কাশ্মীর জোন পুলিশ নিশ্চিত করেছে যে এই হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া উভয় বেসামরিক নাগরিকই হিন্দু সম্প্রদায়ের সদস্য। জানানো হয়েছে, ‘শোপিয়ানের ছোটিপোরা এলাকায় একটি আপেল বাগানে জঙ্গিরা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও একজন আহত হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে। আরও বিস্তারিত জানা যাবে’।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google