Ritwik Das: বাঙালি মিডফিল্ডার ইস্টবেঙ্গল জার্সিতে

আর একদিন বাদে পয়লা আগষ্ট ইস্টবেঙ্গল দিবস(East Bengal )। শোনা যাচ্ছে নতুন ইনভেস্টরের সাথে চুক্তিপত্রে সই সেই দিন অথবা ২ আগস্ট সম্ভবত হবে । সরকারিভাবে ঘোষণার আগে নিজেদের ...

By Rana Das

Published:

Follow Us
Ritwik Das East Bengal

আর একদিন বাদে পয়লা আগষ্ট ইস্টবেঙ্গল দিবস(East Bengal )। শোনা যাচ্ছে নতুন ইনভেস্টরের সাথে চুক্তিপত্রে সই সেই দিন অথবা ২ আগস্ট সম্ভবত হবে । সরকারিভাবে ঘোষণার আগে নিজেদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট । একের পর এক নাম যুক্ত হতে থাকছে । তারই মধ্যে আরেক বাঙালি ফুটবলারের নাম উঠে আসলো ।

এই বাঙালি ফুটবলারের নাম ঋত্বিক দাস । গত বছর জামশেদপুর এফসির জার্সিতে মাঝমাঠে দাপিয়ে ফুটবল খেলে চমকে দিয়েছিলেন এই বাঙালি ফুটবলার । ২০২১-২২ মরশুমে ঋত্বিক মাঝমাঠের বাম প্রান্ত থেকে জামশেদপুরের দায়িত্ব পালন করেছিলেন। এই মিডফিল্ডার ১৯ টি ম্যাচে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন । ২৫ বছর বয়সি এই তরুণ ভারতীয় ফুটবলার তার ফুটবল দিয়ে সব ফুটবলপ্রেমীদের প্রভাবিত করে । এবার তাকেই নিতে খুবই আগ্রহী লাল হলুদ শিবির।

   

তারা ইতিমধ্যেই মাঝমাঠের শক্তি বাড়াতে হায়দ্রাবাদ এফসি থেকে সৌভিক চক্রবর্তীকে নিয়ে নিয়েছেন। কিন্তু সরকারিভাবে এখনো ঘোষণা হয়নি । এক্ষেত্রে জামশেদপুর থেকে ঋত্বিক কে নিতে গেলেও জামশেদপুরের সম্মতি অথবা ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে । এই ট্রান্সফার কি দিতেও নতুন ইনভেস্টার ইমামির অসুবিধা নেই বলে জানা গেছে । তারা এই বছর ভালো দল গঠন করতে চাইছে । তাই জন্য অভিজ্ঞ এবং তরুণ ভাল মানের ফুটবলারদের দলে যুক্ত করার আগ্রহী তারা ।

ঋত্বিক এবং তার এজেন্টের সাথে কথাবার্তা প্রায় পাকা । ঋত্বিক দাস ও ইস্টবেঙ্গল জার্সিতে তার ফুটবল ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চান । খবর সূত্র , তার ছোটবেলার ইচ্ছা লাল হলুদ জার্সিতে একটি ডার্বি ম্যাচ খেলার। সেই স্বপ্ন পূরণ ও আসন্ন ডুরান্ড কাপে হতে পারে । যদি সব কিছু ঠিকঠাক থাকে । সমর্থকরা স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গলের দল গঠনের সিদ্ধান্ত দেখে । এবার ঋত্বিকে লাল হলুদ জার্সিতে দেখা যাবে কিনা সেটা সময় বলবে ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google