HomeUncategorizedBeauty: তেল-শ্যাম্পু নয় গরমে চুলের যত্নে আইস কিউব

Beauty: তেল-শ্যাম্পু নয় গরমে চুলের যত্নে আইস কিউব

Beauty Tips: গরম পড়লেই চুল ওঠার সমস্যায় ভোগেন অনেকে। দামি শ্যাম্পু, তেল, হেয়ার ট্রিটমেন্ট করেও লাভ হয় না। আসলে গরমের সময় আমাদের মাথার ত্বকে যে ঘাম জমে, এর থেকেই চুল ওঠার সমস্যা শুরু হয়। তবে গরমে চুলের সমস্যার প্রতিকার বাড়িতেই রয়েছে।

আমাদের ঘামের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। যা চুলের কেরাটিনের সংস্পর্শে ল্যাকটিক অ্যাসিড এলে চুল ভঙ্গুর হয়ে ঝরে যায়। এছাড়া মাথার স্ক্যাল্পে ঘাম জমে ব্যাকটিরিয়ার সংক্রমণ হওয়ার আশঙ্কাও থাকে। যার ফলে চুল নষ্ট হয়ে যায়। চুলের যত্নে আইস কিউবের চেয়ে ভালো আর কিছু নেই। হ্যাঁ, নিশ্চয়ই অবাক হচ্ছেন? তাহলে জেনে রাখুন, এই একটি জিনিস যা চুল দ্রুত বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্ত চুল মেরামত করতেও সাহায্য করে।

   

কি কি লাগবে:

আইস কিউব তৈরির উপকরণ, মেথি বীজ – ২ চা চামচ, চাল – ২ চা চামচ, রোজমেরি তেল – ৫ থেকে ৬ ফোঁটা

কীভাবে তৈরি করবেন:

একটি পাত্রে মেথি বীজ এবং চাল মিশিয়ে নিন। এবার এতে দু-কাপ জল দিয়ে সারারাত রেখে দিন। সকালে এই জল ছেঁকে নিন এবং এতে রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি একটি আইস কিউব ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিন। এর পর ব্যবহার করুন এই আইস কিউব।

আইস কিউব ব্যবহার করবেন যেভাবে:

চুলে আইস কিউব লাগানোর আগে খেয়াল রাখবেন মাথার স্ক্যাল্প যেন পরিষ্কার থাকে।এরপর এটি দিয়ে মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। কিছু সময়ের জন্য রেখে দিন। নিয়মিত ব্যবহার রক্ত সঞ্চালন বাড়ায়, যা দ্রুত চুলের বৃদ্ধিতে সাহায্য করে। লাগানোর এক ঘণ্টা পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। গরমে এই কৌশলটি ২ থেকে ৩ দিন পর পর ব্যবহার করুন আর দেখুন চমক।

 

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর