East Bengal coach: বিনো জর্জ’কে কোচের পদে আনছে ইস্টবেঙ্গল

কলকাতা লিগে ইস্টবেঙ্গল (East Bengal) দল পরিচালনের দায়িত্ব পেতে চলেছেন বিনু জর্জ। প্রো লাইসেন্স ডিগ্রি থাকার জন্য কলকাতা লিগ মিটলে ডুরান্ড কাপ এবং আইএসএলে ইস্টবেঙ্গলের সহকারী কোচের পদে ...

By Rana Das

Published:

Follow Us
Bino George

কলকাতা লিগে ইস্টবেঙ্গল (East Bengal) দল পরিচালনের দায়িত্ব পেতে চলেছেন বিনু জর্জ। প্রো লাইসেন্স ডিগ্রি থাকার জন্য কলকাতা লিগ মিটলে ডুরান্ড কাপ এবং আইএসএলে ইস্টবেঙ্গলের সহকারী কোচের পদে রাখা হবে তাকে।

কলকাতা লিগ শুরু হতে খুব একটা বেশি দিন বাকী নেই।তাই লাল হলুদ কর্তারা আগাম ঠিক করে রেখেছিল এমন একজন কোচ’কে নিয়ে আসবেন যার হাতে সম্ভাবনা ময় ফুটবলার রয়েছে প্রচুর।বাংলা’কে হারিয়ে ইতিমধ্যে কেরল’কে দুই বার সন্তোষ জিতিয়েছেন বিনু।তাই তার হাতে সম্ভাবনাময় ফুটবলারের থাকাটা স্বাভাবিক।

   

পরিস্থিতি এখন এমন যে চটজলদি ভালো দেশী ফুটবলার পাওয়া সম্ভব নয় ইস্টবেঙ্গলের পক্ষে। এর কারণ আইএসএলের অধিকাংশ ক্লাব গুলো দীর্ঘ মেয়াদী চুক্তিতে ভারতীয় ফুটবলার’দের দলে ধরে রেখেছে।তাই কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে ভালো দল গঠন করে নামানোর সুযোগ কম ইস্টবেঙ্গলের।তাই কম সময়ের মধ্যে দল গঠন করতে এখন জর্জের উপর ভরসা রাখছে লাল হলুদ ব্রিগেড।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google