জওয়ানদের নিয়ে উল্টে পড়ল বাস

চাঞ্চল্যকর ঘটনা ঘটল বিহারে (Bihar)। জানা গিয়েছে, রবিবার বিহারের জামুই জেলার মালয়পুর এলাকায় বিহার মিলিটারি পুলিশ (বিএমপি) জওয়ানদের বহনকারী একটি বাস রবিবার দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে ২৩ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চাঞ্চল্যকর ঘটনা ঘটল বিহারে (Bihar)। জানা গিয়েছে, রবিবার বিহারের জামুই জেলার মালয়পুর এলাকায় বিহার মিলিটারি পুলিশ (বিএমপি) জওয়ানদের বহনকারী একটি বাস রবিবার দুর্ঘটনার কবলে পড়ে। যার ফলে ২৩ জন বিএমপি জওয়ান আহত হয়েছেন।

বিএমপি জওয়ানদের বহনকারী বাসটি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ১৮ ই জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে জামুইতে পৌঁছেছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পুলিশ আধিকারিকরা এই খবরের সত্যতা স্বীকার করে বলেন, ‘আহত সমস্ত জওয়ানকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে বাসটি রাস্তায় উল্টে যায়।’

   

গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google