রাশিয়া-ইউক্রেনের যুদ্ধকে মহাভারতের সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী

  রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে ফের একবার মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মহাভারতের যুদ্ধে যেমন কৃষ্ণ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক তেমনই দুই দেশের মধ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

 

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে ফের একবার মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মহাভারতের যুদ্ধে যেমন কৃষ্ণ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ঠিক তেমনই দুই দেশের মধ্যে যুদ্ধ থামানোর জন্য কৃষ্ণের মতো সবকিছু করেছে ভারত বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।

   

এস জয়শঙ্কর মঙ্গলবার বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবিলম্বে শেষ করা এবং এর ফলে উদ্ভূত জ্বালানি ও খাদ্য ঘাটতির পরিপ্রেক্ষিতে দেশের নিজস্ব স্বার্থ রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রেখেছে ভারত। দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘Modi@20: ড্রিমস মিট ডেলিভারি’ বইয়ের উপর এক আলোচনা সভায় জয়শঙ্কর বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তর সংহতি তখনই ঘটতে পারে যখন ভারত নেতৃত্ব দেয়। তিনি বলেন, এই অঞ্চলের অন্যান্য দেশগুলি ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং এর জন্য সম্পদ সংগ্রহ করার দিকে তাকিয়ে রয়েছে।

ইউক্রেনে যা ঘটছে তা মহাভারতের পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, জীবন খুবই জটিল এবং সব বিকল্পই সহজ নয়। ফেব্রুয়ারিতে সংকট শুরু হওয়ার পর থেকে ভারত ‘সঠিক পথ’ নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের মতো, ভারতও যুদ্ধ প্রতিরোধের জন্য সবকিছু করেছে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তির পথে ফিরে আসার পক্ষে সওয়াল করেছে।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google